কু্ষ্টিয়া
কু্ষ্টিয়ায় ছাত্রদল নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ৩
কুষ্টিয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চল, কাচারীপাড়া এলাকার যুবদল সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন এবং একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
চঞ্চল জানান, গতকাল (বুধবার) সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে জাসদ নেতা ছাদু, ওসামা, মাটি ও নিতুলসহ কয়েকজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ করেন তিনি।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, গতকাল রাত ১০টার দিকে চঞ্চল নামে এক যুবক সদর হাসপাতালে ভর্তি হন। তার মাথার পেছনে গুলি চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় মোটরসাইকেলকে পাশ দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলিবর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১৮ দিন আগে
কু্ষ্টিয়ায় অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে
কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর পড়ে থাকা সেই অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শাম্মী আক্তার ওরফে সামিয়া (২০)। তিনি কুমারখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের শেরকান্দি এলাকার সাইদুল ইসলামের মেয়ে।
তিনি টিকটক ভিডিও তৈরি করতেন। লাশটি শনাক্ত করেছেন ওই তরুণীর চাচা মো. আনোয়ার হোসেন ও ছোট বোন সাদিয়া খাতুন।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় ভট্টাচার্য।
আরও পড়ুন: নবাবগঞ্জে বাঁশ ঝোপ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
তিনি বলেন, ' নিহত ব্যক্তির নাম শাম্মী আক্তার। রবিবার দুপুরে তাঁর চাচা ও ছোট বোন লাশটি শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নম্বর ২৮।
এর আগে শনিবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকার রেললাইনের ওপর থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং সুরতহাল করে মর্গে পাঠায় পুলিশ।
তবে ওই তরুণী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে! তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
নিহতের মা হাসিনা খাতুন বলেন, 'শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের ফুফু মোছা. কাঞ্চন খাতুনের বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু রাত আটটা পর্যন্ত আর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করি। এরপর সকালে একটা লাশ উদ্ধারের খবর শুনে কুষ্টিয়া মর্গে যাই। মর্গে গিয়ে মেয়ের ক্ষত-বিক্ষত লাশ পাই।'
তিনি আরও বলেন, 'আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মত কোনো কারণ নেই। মেয়েকে হত্যা করা হয়েছে।'
তবে নিহতের ফুফু মো. কাঞ্চন খাতুন বলেন, 'শনিবার সামিয়া আমাদের বাড়িতে যায়নি। রাতে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূর থেকে এক লাশ পাওয়ার খবর শুনেছিলাম।'
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং পরে রেলওয়ে পুলিশ সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় লাশটি।
কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিক বলেন, 'মেয়েটি আমার এলাকার। তিনি টিকটক ভিডিও তৈরির কাজ করতেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যু রহস্যজনক। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।'
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, 'খবর পেয়ে রাতে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'
আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
১২৩৩ দিন আগে