রায়েরবাজার
রায়েরবাজারে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ
রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের ছেলে মায়ান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)।
শেখ রোমানের বাড়ি নেত্রকোণার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। তিনি ওই এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে পূর্ব রায়েরবাজারের ওই বাসাটিতে ভাড়া থাকেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে পরিবারের ৪ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে শেখ রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকি আক্তারের শরীরের ৭৫ শতাংশ, মায়ানের শরীরের ২৪ শতাংশ এবং অপুর শরীরের ৭ শতাংশ পুড়ে হয়েছে। তাদের মধ্যে ২ জন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। বর্তমানে সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান এ চিকিৎসক।
২ দিন আগে
রায়েরবাজারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রায়েরবাজারে অবস্থিত সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাজার থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ৫ নং জোনের জোনাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজার থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ২০০৬ ও ২০১৯ সালে পরিত্যক্ত বাজারের সামনে এবং এর ভেতরে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা অপসারণ করেছে।
বারবার অভিযান চালানোর পরও এই ধরনের অবৈধ স্থাপনা বেশির ভাগই দোকানপাট বসানো হয়েছে।
এ ধরনের একটি অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত রডসহ বাজারের কিছু উপকরণ নিলামের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: রায়েরবাজারে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি
৪০০ কোটি টাকার বিল বকেয়া: ডিএনসিসি এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস
ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা দেয়া হচ্ছে: মেয়র আতিক
১১৯৭ দিন আগে