বিষ প্রয়োগ
ঘাস মারতে জমিতে বিষ প্রয়োগ, দর্শনায় মারা গেল শতাধিক দেশীয় পাখি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দক্ষিণপাড়ায় ঘাসের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় শতাধিক দেশীয় পাখি মারা গেছে। এ ঘটনায় গতরাতে ভ্রাম্যমাণ আদালত জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে বিষ প্রয়োগ করেন। পরে বিষমিশ্রিত ধান ও বিষাক্ত পোকামাকড় খেয়ে সেদিন রাত থেকে পরদিন রবিবার দিনভর বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি মারা যেতে থাকে।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গতরাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম। এ সময় জমির মালিকের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন।
পরে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনকে ৫০০ টাকা জরিমানাসহ ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সতর্ক হতে হবে। কীটনাশকের কারণে পাখিসহ পরিবেশের ক্ষতি হয় এমনভাবে বিষ প্রয়োগ করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
৬ দিন আগে
হালদা নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, ১ জনের কারাদণ্ড
চট্টগ্রামের হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অপরাধে মো. আলমগীর নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন প্রশাসন। শুক্রবার সকালে ভ্রামমাণ আদালত পরিচালনা করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।
এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ২ টার দিকে হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা হালদা রিসোর্স সেন্টারের পাশে গচ্ছাখালী খালের পশ্চিম পাশে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় আলমগীরকে আটক করা হয়।
আরও পড়ুন: নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
দণ্ডিত মো. আলমগীর উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইউএনও শাহিদুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের অভিযানে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাছ শিকারীরা। পরে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলমগীরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাই। এ সময় তার কাছে বিষ দিয়ে শিকার করা বেশকিছু চিংড়ি পাওয়া যায় ও তা জব্দ করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গড়দুয়ারা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদার ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজা পরোয়ানামূলে আসামি আলমগীরকে কারাগাড়ে পাঠানো হয়।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে তরুণীকে হত্যার দায়ে দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড
১৩৭৪ দিন আগে