খনি শ্রমিক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে খনি শ্রমিক আবাসনে নিহত ১৯
দক্ষিণ-পশ্চিম চীনে একটি খনির কোম্পানীর কর্মী আবাসিকে ভূমিধসে ১৯ জন নিহত হয়েছে।
রবিবার ভোরে এই বিপর্যয় ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিপর্যয়টি সিচুয়ান প্রদেশের লেশান কাউন্টির একটি পাহাড়ী গ্রামীণ জেলায় কয়েক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত হওয়ার কারণে ভূমিধস হয়।
রবিবার বিকালে উদ্ধার অভিযানা চালিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের খুঁজে বের করতে ১৮০ জনেরও বেশি লোককে একত্রিত করা হয়েছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারকার সংস্থা সিসিটিভির মতে, নিহতরা সবাই জিনকাইয়ুয়ান মাইনিং কোম্পানির কর্মী।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১
আর্দ্র, বৃষ্টির আবহাওয়াসহ, দক্ষিণ-পশ্চিম চীন ভূমিধস প্রবণ এলাকা। বিশেষ করে এমন এলাকায় ঘটনাটি ঘটেছে যেখানে কৃষিকাজ, বন উজাড়, প্রকৌশল প্রকল্প এবং খনির কাজের কারণে বৃহৎ আকারে মাটি সরানো হয়েছে।
আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ অনেকে
১১৭৮ দিন আগে
১১০ মিলিয়ন বছর বয়সী ডাইনোসরের জীবাশ্ম বলবে তাদের গল্প!
কিছু বছর আগের কথা। কানাডার পশ্চিমাংশে এক খনিতে অন্যান্য দিনের মতোই খনন কাজ চলছিল। একদল খনি শ্রমিক এমন কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে বসেন যা মোটামুটি সাম্প্রতিক স্মরণকালের সেরা আবিষ্কার হয়ে দাঁড়ায়। আর হবে না-ই বা কেন! বস্তুটি এ যাবৎকালের সবচেয়ে অক্ষত ডাইনোসরের জীবাশ্ম।
কানাডার আলবার্টা থেকে ১৭ মাইল উত্তরে একটি খনি প্রকল্পে পাওয়া যায় ‘নোডোসর’। এক সময় পৃথিবীর বুকে বিচরণ করা এই তৃণভোজীর জীবাশ্ম ১৮ ফুট লম্বা এবং ওজন প্রায় তিন হাজার পাউন্ড। নিশ্চয় বিস্ময়কর!
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করলো ডাইনোসর!
১৩৬৩ দিন আগে