জমির বিরোধ
শেরপুরে জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
শেরপুরে শ্রীবরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (৩৩) ওই গ্রামের মৃত বাঁশীবাদক কালু মিয়ার ছেলে ছিলেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মাহালম (৪৫), শরিফ (১৮), শামিম (২৮), নজরুল (১৮), আজিরন (৮০), হাজেরা বেগমকে (৫৫) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদারপুর এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিনের সঙ্গে একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে আশরাফুল ইসলামের দীর্ঘ দিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৬ মে শনিবার রাতে নুরুল আমিন মেম্বার তার লোকজন নিয়ে আশরাফুল ইসলামের বাড়িতে হামলা করে তাদের মারপিটের পর ভ্যানগাড়িসহ বসতবাড়িতে আগুন লাগিয়ে দেন।
ওই ঘটনার জেরে আজ (সোমবার) সকালে পুনরায় আশরাফুল ও নুরল আমিন মেম্বারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশরাফুল ইসলামসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আশরাফুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা নুরুল আমিন মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনান্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেন বিদ্যুৎ বলেন, আজ বেলা ১১টার দিকে মারামারির ঘটনায় বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। এছাড়া গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিই। আন্যদের সদর হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা চলছে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞাঁ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জমির বিরোধে এক নারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে শুকরানী বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার(৫ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী শুকরানী বেগম একই ইউনিয়নের মহেশপুর গ্রামের দুবাই প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৈতন্যপুর এলাকার সবুর আলীর সঙ্গে বেশ কিছু দিন থেকে জমিজমা নিয়ে তার ভাতিজা মামুন ও নিয়ামতের বিরোধ চলছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মামুন ও নিয়ামত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে বাবার বাড়িতে অবস্থানরত শুকরানি বেগম ধারালো অস্ত্র দিয়ে আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
আহত হন নিহত শুকরানী বেগমের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৩২৫ দিন আগে
মিরপুরে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষক নিহত হয়েছে। শনিবার বিকালে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত কৃষক আব্দুল মান্নান মন্ডল(৪৮) সদর উপজেলার ত্রিমোহনী সাকারিপাড়া গ্রামের মৃত মক্কেল মন্ডলের ছেলে।
আরও পড়ুন: ভোলায় ধান কাটা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
তিনি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে শ্বশুর কলম জোয়ার্দ্দারের বাড়ির পাশে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
একই গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ তাকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করছেন নিহতের স্ত্রী।
এ ব্যাপারে নিহত মান্নানের স্ত্রী জবেদা খাতুন জানান, বিকালে কৃষিকাজ শেষে টিউবওয়েল গোসল করার সময় ফিরোজ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. রেজেনা রহমতুল্লাহ বলেন, হাসপাতালে আনার পূর্বেই সে মারা গেছে। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমিতে পানি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: তিস্তা ব্যারাজ দোয়ানীতে কৃষককে কুপিয়ে হত্যা
বাগেরহাটে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
১১৯৩ দিন আগে
জমির বিরোধের জেরে স্বামীর ভাইকে হত্যা করল স্ত্রী
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীর আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে।
শুক্রবার উপজেলার কালির বাজার ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সেলিনা আক্তার(৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত মো. রিপন কালির বাজার গ্রামের মো. মোবারকের ছেলে। নিহত রিপন বাড়ির সামনে একটি মুদির দোকান চালাতেন।
আরও পড়ুন:ধর্ষণে বাধা দেয়ায় নারীকে হত্যা, আটক ৩
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে জমির মাটিকাটা নিয়ে বিরোধের জেরে রিপনের ছোট ভাই বাবুলের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে বাবুলের স্ত্রী সেলিনা রিপনের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ওই নারীকে আটক করেছে পুলিশ।
কুমল্লিার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোর্শেদ নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঝিনাইদহে কীটনাশক প্রয়োগ করে পাখি হত্যা!
১২৫০ দিন আগে