কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে দুই মামলায় জামিনে মুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টায় আনিস আলমগীরের দুটি মামলার মুক্তির অনুমোদন কারাগারে পৌঁছায়। নথিপত্র যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে, সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা এক মামলায় হাইকোর্ট থেকে নিয়মিত জামিন পান তিনি। গত বছরের ১৫ ডিসেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
অন্যদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি ৩ কোটি ২৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই মামলাতেই জামিন মেলায় আজ তিনি কারামুক্ত হলেন।
২ ঘণ্টা আগে
ঢামেকে ৭০ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭০ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দী মানিক মিয়া গুরুতর অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ইসমাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ (বুধবার) ঢামেক হাসপাতালে রেফার করা হয়।
রাত ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মানিককে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আরও পড়ুন: কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ফেনীতে ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
১১৫৭ দিন আগে