ফরিদ হোসেন
ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হলেন অভিজ্ঞ সাংবাদিক ফরিদ হোসেন
অভিজ্ঞ সাংবাদিক ফরিদ হোসেন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হিসেবে যোগ দিয়েছেন।
সাংবাদিকতায় পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ ফরিদ হোসেন রাজনীতি, কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা ফ্ল্যাশে ফরিদ হোসেনের যোগদান প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং এডিটর জয়ন্ত কর্মকার বলেন, ‘তার মতো একজন অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিককে আমাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান রয়েছে। তার সমৃদ্ধ অভিজ্ঞতা ঢাকা ফ্ল্যাশকে আরও পেশাদার, ভবিষ্যতমুখী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের উপযোগী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট ডিজিটাল মিশন রয়েছে। ফরিদ হোসেনের অন্তর্ভুক্তি সেই লক্ষ্য ও স্বপ্নকে আরও শক্তিশালী করবে। পাঠক, দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য খেলাধুলা, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়াবলি ও বিনোদনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্বাসযোগ্য তথ্য, বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে আমরা কাজ করছি।’
ফরিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি টাইম ম্যাগাজিন, কলকাতাভিত্তিক দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।
পাঁচ দশকের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও সাংবাদিকতার দক্ষতা ঢাকা ফ্ল্যাশের সংবাদ, বিশ্লেষণ ও ডিজিটাল কনটেন্টের মান আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ঢাকা ফ্ল্যাশ একটি ঢাকাভিত্তিক ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম। সংবাদ, বিশ্লেষণ, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলি, বিনোদন ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির পাশাপাশি একটি পেশাদার, বিশ্বাসযোগ্য ও আধুনিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
৭ দিন আগে
ইউএনবির উপদেষ্টা সম্পাদক হলেন ফরিদ হোসেন, সম্পাদকের দায়িত্বে মাহফুজুর রহমান
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমান এবং বর্তমান সম্পাদক প্রবীণ সাংবাদিক ফরিদ হোসেনকে উপদেষ্টা সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে সময় টিভিতে সম্পাদক (ওয়েব) হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান।
ইউএনবির ইমেরিটাস সম্পাদক এনায়েতুল্লাহ খান বলেন, ‘মাহফুজকে আবার বোর্ডে পেয়ে আমরা খুব খুশি। এজেন্সি সাংবাদিকতায় তার বিপুল অভিজ্ঞতা রয়েছে। তার অভিজ্ঞতা ইউএনবির সম্পাদকীয় মান উন্নয়নে সহায়তা করবে।’
এনায়েতুল্লাহ খান আরও বলেন, সাংবাদিকতায় যে আমূল পরিবর্তন এসেছে ইউএনবিকে তার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল পথচলায় এগিয়ে নিতে মাহফুজের দক্ষতা সহায়তা করবে।
আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকা ব্যুরো চিফ ও ইউএনবির প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ হোসেন তার কর্মজীবনের বেশিরভাগ সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে টাইম ম্যাগাজিন ও কলকাতার দ্য টেলিগ্রাফ অন্যতম।
এছাড়াও ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) সভাপতি এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন।
মাহফুজুর রহমান শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইউএনবিতে কর্মজীবন শুরু করেন। পরে ইউএনবির নির্বাহী সম্পাদক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও তিনি ডেইলি সান ও বিডিনিউজ২৪ডটকমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শতাধিক সংবাদদাতা নিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের পাশাপাশি ইউএনবির নিউইয়র্ক, নয়াদিল্লি, বেইজিং, কায়রো, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, ব্রাসেলস, টোকিও এবং সিঙ্গাপুরেও আন্তর্জাতিক সংবাদদাতা রয়েছে। ২ কোটিরও বেশি দর্শক, শ্রোতা এবং পাঠকদের কাছে সংবাদ পরিবেশন করে এই বার্তা সংস্থা।
বর্তমানে ইউএনবির বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে- আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), চীনের সিনহুয়া, ভারতের পিটিআই, জাপানের কিয়োদো, মালয়েশিয়ার বার্নামা, এশিয়ানেট, দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ, রাশিয়ার আইটিএআর-টিএএসএস নিউজ এজেন্সি, আফ্রিকার এফএএপিএ, সাইপ্রাসের সিএএন, মরক্কোর নিউজ এজেন্সি এমএপি, অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিস (ওএএনএ) ও সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম)।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ার প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ তারবার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ইউএনবির সংবাদ বিনিময়ের অংশীদার।
নিউজ এজেন্সি ওয়ার্ল্ড কংগ্রেসের (এনএডব্লিউসি) সদস্য ইউএনবি সর্বদা সংবাদের সত্যতা এবং যথার্থতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
এছাড়াও ইউএনবি অর্গানাইজেশন অব এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সিজ (ওএএনএ) ও এশিয়ানেটের বোর্ড সদস্য।
আরও পড়ুন: ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান আর নেই
৭১১ দিন আগে
ঢাকা সাংবাদিক ফোরামের নতুন সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মুরসালিন বাবলা
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক ফরিদ হোসেন এবং ‘যুগের চিন্তা’র সম্পাদক মুরসালিন বাবলা আগামী দুই বছরের জন্য ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও নুরুদ্দিন আহমেদ সিনিয়র সহ-সভাপতি, নির্মল চক্রবর্তী সহ-সভাপতি, মনিরুল ইসলাম যুগ্ম সম্পাদক, কাওসার রহমান কোষাধ্যক্ষ, নুরুন্নবী রবি জনকল্যাণ সম্পাদক, মিঠুন সরকার সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং আতিকুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মমিন হোসেন, অঞ্জন রহমান ও গোলাম মজতুবা ধ্রুবকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক শ্যামল নির্বাচিত
তানজিম, রাজীব, সবুজ এটিজেএফবি’র সভাপতি, ভিপি ও জিএস নির্বাচিত
১২৯৩ দিন আগে