কবর জিয়ারত
বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ঈদের দিনে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
আজ সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শেরেবাংলা নগরে অবস্থিত বাবা ও মায়ের স্মৃতিবিজড়িত সমাধি প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম বাবা-মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। এরপর তিনি বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।
২ ঘণ্টা আগে
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
ইনকিলাব মঞ্চের সদ্য প্রয়াত আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন তিনি।
আরাফাত রহমান কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যান তারেক রহমান। এরপর ভোটার হিসেবে নিবন্ধিত হতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তিনি।
গত বৃহস্পতিবার দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি। সেখানে লাখ লাখ মানুষ ও দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সমবেত হন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা খালেদা জিয়াকে দেখতে যান।
এরপর গতকাল (শুক্রবার) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
১৫২ দিন আগে
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হন। এরপর সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে পৌঁছান।
এদিকে, নেতার আগমনের খবরে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
অনেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা প্রদর্শন করে নানা স্লোগান দিচ্ছেন।
তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছেন। শাহবাগ থানার সামনে নিরাপত্তা বেস্টনি দিয়ে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এরপর তিনি ধানমণ্ডিতে তার শ্বশুরবাড়িতে যাবেন। ধানমণ্ডি থেকে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।
তবে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পৃথক এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
গত বৃহস্পতিবার দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপি গণসংবর্ধনার আয়োজন করে। সেখানে লাখ লাখ মানুষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমবেত হন।
১৫২ দিন আগে
সিটি নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র করছে আ’লীগ: ফখরুল
ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয় বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে শুক্রবার অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩১৫ দিন আগে