বিআইএফপিসিএল
এপ্রিলে রামপালে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন
বাগেরহাটের রামপালে স্থাপিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে পুনরায় রের্কড করেছে। এই মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে চলতি বছরের এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।
রবিবার (৩ মে) বিকেলে রামপাল তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিআইএফপিসিএলের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যখন তাপপ্রবাহের কারণে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা চরম পর্যায়ে পৌছায়, তখন কেন্দ্রটি অভাবনীয় ৯৭ শতাংশ সক্ষমতায় (পিএলএফ) বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডকে স্থিতিশীল রেখেছে। এ নিয়ে পঞ্চমবারের মতো রামপাল বিদ্যুৎকেন্দ্রটি এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদনের মাইলফল স্পর্শ করল।
তিনি আরও জানান, প্রযুক্তিগত উৎকর্ষ ও পরিবেশ সুরক্ষা এবং অত্যাধুনিক ‘আল্ট্রা-সুপারক্রিটিক্যাল’ প্রযুক্তিসমৃদ্ধ রামপাল কেন্দ্রটি উচ্চ দক্ষতা এবং পরিবেশের ওপর নূন্যতম প্রভাব নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে ব্যবহৃত উন্নত ‘ফ্লু গ্যাস ডি-সালফারাইজেসন’ (এফজিডি) প্রযুক্তি পরিচালিত পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে মেনে চলে। শিল্প ও আবাসিক খাতের জন্য নিরবচ্ছিন্ন ‘বেসলোড পাওয়ার’ নিশ্চিত করে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী জানান, সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালি ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যেকার সফল সহযোগিতার অনন্য নিদর্শন।
তিনি বলেন, বর্তমানে কেন্দ্রটি ভারতে এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ বাংলাদেশি প্রকৌশলী দ্বারা পরিচালিত হচ্ছে। এনটিপিসি বর্তমানে উপদেষ্টা হিসেবে সহায়তা প্রদান করলেও স্থানীয় মেধাবী প্রকৌশলীদের দ্বারা এই বিশালকার কেন্দ্রের দৈনন্দিন পরিচালনা বাংলাদেশের কারিগরি সক্ষমতা অর্জনের পথে একটি বড় অর্জন।
১১ দিন আগে
বিআইএফপিসিএল’র এমডি হিসেবে যোগ দিয়েছেন ড. বিজয় প্রকাশ
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. বিজয় প্রকাশ।
মঙ্গলবার (১ অক্টোবর) তিনি যোগদান করেন।
বিআইএফপিসিএল জানায়, এই পদে যোগদানের আগে তিনি ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি , সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: বিআইএফপিসিএলের এমডি পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সঙ্গীতা কৌশিক
ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরক্ষপুর বিশ্ববিদ্যালয় থেকেসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. বিজয় নয়া দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
১৯৮৯ সালে কানপুরের আইটি থেকে ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে এনটিপিসিতে যোগ দেন তিনি।
তিনি এনটিপিসিতে ৩৫ বছরেরও বেশি সময় ধরে প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, নিয়ন্ত্রক ছাড়পত্র, পরিবেশ ও স্থায়িত্ব, অ্যাশ ইউটিলাইজেশন(ছাই ব্যবহার), সুরক্ষাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নির্বাহী পরিচালক হিসাবে সাম্প্রতিক পদসহ বিভিন্ন পদে ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন: জুলাই-আগস্টে ঋণ গ্রহণের চেয়ে বেশি পরিশোধ করেছে বাংলাদেশ: ইআরডি
৫৯০ দিন আগে
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু
এর আগে ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এদিকে হঠাৎ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর।
এছাড়া খুলনাসহ এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।
কয়লা সংকট নেই দাবি করে তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশকিছু কয়লা আমদানি করা হয়েছে। যা এখন পথে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সমুদ্র পথে বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাবে।
আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলায় আরও এক জাহাজ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবোঝাই জাহাজ নদীর চরে আটকা
১১২২ দিন আগে