শিক্ষার্থী অসুস্থ
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, তদন্ত কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনার পর খাবারের গুণগত মান যাচাই ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম বলেন, গতকাল (বুধবার) দুপুরে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর ১২ শিক্ষার্থীর পেটে ব্যথা ও বমি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে পরে ওই দিনই বাড়ি ফিরে গেছে।
এদিকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন সাইফুল ইসলাম ।
তদন্ত কমিটিকে স্কুল ফিডিংয়ের সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর খাবারের মান ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
৩ দিন আগে
সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ
সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ জন শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন—লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকালে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: দাউদকান্দিতে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ‘তীব্র গরমে’ ২০ শিক্ষার্থী অসুস্থ
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। এদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫০৩ দিন আগে
দাউদকান্দিতে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ‘তীব্র গরমে’ ২০ শিক্ষার্থী অসুস্থ
কুমিল্লার দাউদকান্দিতে প্রচণ্ড গরমে স্কুলে পরীক্ষা দেওয়ার সময় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: বিজয় দিবসের বাসি খিচুড়ি খেয়ে মাদরাসার কয়েক শিক্ষার্থী অসুস্থ
তিনি জানান, বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এ সময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরাও ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার হাবিবা আক্তার নামে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্কুলে ক্লাস চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়দের ধারণা, হাবিবা হিটস্ট্রোক করে বা গরমে অসুস্থ হয়ে মারা গেছে।
আরও পড়ুন: ঢাকা সিটি নির্বাচন: ঢাবির আরও ৫ শিক্ষার্থী অসুস্থ
নির্বাচন পেছানোর দাবিতে অনশনে থাকা ঢাবির ১০ শিক্ষার্থী অসুস্থ
১২১৫ দিন আগে