স্টুডিও
নিউগিনি প্রপার্টিজে হামলা: শর্তসাপেক্ষে গোলাম মহিউদ্দিনের জামিন
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন।
গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
এদিন বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জামিনের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে জামিনের আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে গ্রেপ্তারের পর এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় সাতজনে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার পর মামলাটি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, একদল সশস্ত্র ব্যক্তি প্রকল্প এলাকায় ঢুকে গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট ও গাড়ি ভাঙচুর করা হয়।
হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। এতে প্রতিষ্ঠানটির প্রায় এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং এক কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
এর আগে মামলার তিন আসামি মামুন, আসলাম ও মুন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথ তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
১১ দিন আগে
মাইকেল জ্যাকসনের স্মৃতিমাখা ওয়েস্টলেক স্টুডিওতে চিরকুট
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করেছে ব্যান্ড চিরকুট।
আন্তর্জাতিক পরিসরে নানা মাত্রায় দেশের সুনাম অর্জনকারী ব্যান্ডটি বর্তমানে আমেরিকাজুড়ে কনসার্ট সফরে আছে। স্টেজ মাতানোর অবসরেই গত ১২ জুন বিখ্যাত এ স্টুডিওতে গান রেকর্ডের অভিজ্ঞতা অর্জন করেছে দলটি।
৭০-এর দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইমাজিন ড্রাগনস, চেইন-স্মোকারস, হুইটনি হিউস্টন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের অ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে।
আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অব অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ড করা হয়েছিল।
জানা যায়, আরও অনেক অনেক গান করেছেন তিনি এখানে। তার স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে।
এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হলো চিরকুটের গান ‘আহারে জীবন’।
আরও পড়ুন: বিটিএস’র ১০ বছর
১২২০ দিন আগে