রাশেদ খান
ভারতের দালালি করলে প্রধানমন্ত্রীর প্রথম সফর চীনে হতো না: রাশেদ খান
ভারত আমাদের প্রতিবেশী, বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু তাদের কোনোরকম দাদাগিরি এদেশের জনগণ বরদাশত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।
শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ১৮ বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের একটি ‘করদরাজ্য’ হিসেবে পরিচালনা করেছিল। আর এই অতি-নির্ভরশীলতার কারণেই বাংলাদেশ অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে চীনের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি।
বর্তমানে বিএনপির বিরুদ্ধে ওঠা ভারতের দালালির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘যারা অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি ভারতের দালালি করছে, তারা আজ ভুল প্রমাণিত। বিএনপি যদি সত্যিই ভারতের দালালি করত, তবে সরকার প্রধানের প্রথম সফর ভারতে হতো, চীনে নয়। বিএনপি কোনো দেশের দালালি করে না—না ভারতের, না পাকিস্তানের।’
শিবিরের কেন্দ্রীয় নেতার পাকিস্তান সফর ও লাল গালিচা সংবর্ধনা পাওয়ার বিষয়টি টেনে তিনি বলেন, আজ শিবিরের নেতারা পাকিস্তান থেকে সংবর্ধনা নিয়ে এসে বিএনপিকে ভারতের দালাল বলছেন। তাহলে দেশের মানুষ কি ধরে নেবে আপনারা পাকিস্তানের দালাল?
বিজিবির প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের আমলে বিজিবি সীমান্তে আগের চেয়ে অনেক বেশি সাহস ফিরে পেয়েছে। পুশ-ইন ইস্যুসহ যেকোনো পরিস্থিতিতে এখন সীমান্তে চোখে চোখ রেখে জবাব দেওয়া হচ্ছে।
বক্তব্যের এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন এই নেতা। জামায়াত নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা টানা ১৭ বছর নিজেদের দলীয় কার্যালয়ের তালাই খুলতে পারেননি, তারা আজ সরকার পতনের বড় বড় হুমকি দিচ্ছেন!’
পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর দুর্নীতির বিরুদ্ধে দেওয়া চ্যালেঞ্জের জবাবে রাশেদ খান প্রশ্ন তোলে বলেন, ‘হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। কিন্তু এই সরকারের আমলে তিনি নিজের এলাকার জন্য সমস্ত সরকারি বরাদ্দ নিয়ে গেছেন—এটা কি দুর্নীতি নয়?’
১৯ দিন আগে
ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান
ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব বরাবর ‘ভোটার স্থানান্তরের’ আবেদন করেন রাশেদ খান।
সূত্র জানিয়েছে, রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি।
এ বিষয়ে আজ দুপুরে রাশেদ খান বলেন, আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হব। আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।
২০১ দিন আগে
হামলায় নূরের শর্ট টাইম মেমোরি লস হয়েছে: রাশেদ খান
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস (শর্ট টাইম মেমরি লস) হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন নুর। তার নাক দিয়ে এখনও রক্ত ঝরছে। সরকার থেকে বিদেশে নিয়ে সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও সরকারের একটি মহল চায় না নুরের শারীরিক অবস্থার উন্নতি হোক।
এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে নুরের শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে।
অন্য দিকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন রাশেদ খান।
তিনি বলেন, জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায় আমাদের নেতাকর্মীদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
৩১৩ দিন আগে
নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার হুমকি রেজা কিবরিয়ার
গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণের ‘বেআইনি’ পদক্ষেপের জন্য নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ড. রেজা কিবরিয়া।
রবিবার গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. রেজা বলেন, তার নেতৃত্বেই গণঅধিকার পরিষদ পরিচালিত হবে।
তিনি বলেন, ‘তিনি (নূর) আমাকে অপসারণ করতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে আইনত ভোট না নিয়েই সিদ্ধান্ত নিয়েছেন।’
ড. রেজা বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বা সভাপতিকে ক্ষমতাচ্যুত করতে দুই-তৃতীয়াংশ ভোট (৮১ ভোট) প্রয়োজন। ‘এটা ঘটেনি।’
এছাড়া নুর ও তার সহযোগীরা কমিটির কয়েকজন সদস্যের স্বাক্ষর জাল করেছেন বলেও দাবি করেন তিনি।
রেজা সতর্ক করে বলেন, ‘যারা স্বাক্ষর করেননি সেখানে আপনারা তাদেরও স্বাক্ষর দেখতে পাবেন। এটি একটি গুরুতর বিষয়। সেজন্য আমরা নুরুল হক, রাশেদ খান ও শাকিল উজ্জামানের বিরুদ্ধে স্বাক্ষর জাল এবং অনিয়মের মাধ্যমে ভোট নেওয়ার জন্য মামলা করব।’
আরও পড়ুন: রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ
তিনি বলেন, তাকে অপসারণের জন্য ভোটের সময় মাত্র ৩৬ জন কেন্দ্রীয় কমিটির সদস্য স্বাক্ষর করেছিলেন।
রেজা বলেন, ‘আহ্বায়ককে অপসারণ করতে কেন্দ্রীয় কমিটির ৮১টি ভোটের প্রয়োজন থাকলেও বাকিরা স্বাক্ষর করেননি। তাই তারা আমাকে অপসারণ করতে পারেনি।’
তিনি বলেন, তিনি দলের আহ্বায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন।
রেজা আরও বলেন ‘একজন ব্যক্তির জন্য তাদের দল এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমি মনে করি আমরা সমস্যাটি কাটিয়ে উঠতে পারব, কারণ আমাদের দলকে বাঁচানোর জন্য অনেক ভাল লোক রয়েছে।’
এর আগে শনিবার নুরের নেতৃত্বাধীন দল গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে তার পদ থেকে সরিয়ে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে নিয়োগ দেয়।
দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য রেজাকে অপসারণের প্রস্তাবে সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেজা কিবরিয়া অবশ্য বৈঠকে উপস্থিত ছিলেন না।
২০২১ সালের ২৬শে অক্টোবর গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের মূলমন্ত্র নিয়ে রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং ডাকসু’র সাবেক সহ-সভাপতি নুরুল হক নুরকে সদস্য সচিব করে বাংলাদেশ গণঅধিকার পরিষদ যাত্রা করে।
আরও পড়ুন: নুর ইসরায়েলের মোসাদের সঙ্গে ৩ বার সাক্ষাৎ করেছেন: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
৭ কর্মদিবসে সাবেক ভিপি নুরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ
১১১০ দিন আগে