ধানমণ্ডি
ধানমণ্ডিতে বহুতল ভবন থেকে পড়ে যুবক নিহত
রাজধানীর ধানমণ্ডি এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার ১এ ও ১বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, প্রাথমিকভাবে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল-মোকাব্বর ইসলাম ১১তলা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
নিহত যুবক তার বাবার একটি স্কুল ছিল। তিনি সেটি দেখাশোনা করতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ দিন আগে
ধানমণ্ডি থেকে গ্রেপ্তার সাবেক এমপি জাফর আলম
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার সময় ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: রাজধানীতে ঝটিকা মিছিল প্রতিরোধে ডিবির অভিযান, সাত দিনে গ্রেপ্তার ৫৬
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়নি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
তার বিরুদ্ধে সরকারি বনভূমি দখল, জমি দখল, চিংড়ি ঘের দখলের বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৩ সালের ১৫ আগস্ট জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনাও প্রতিপক্ষের মুখে মুখে।
৩৭৩ দিন আগে
ধানমণ্ডিতে ৫ তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
রাজধানীতে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে ২৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) ভোরে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন ভোলার বাসিন্দা।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৩৮ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মুহিত খান জানান, নাসরিন ছয় বছর ধরে ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
খবর পেয়ে পুলিশ ভোর ৩টার দিকে নাসরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই আরও বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে, না কি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
১০২৫ দিন আগে