ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উদযাপন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘ওল্ড ঢাকা’ ও ‘ইউএপি একোলেডস’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ আগষ্ট ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এই প্রদর্শনীটির উদ্ধোধন করেন।
এরপর এক আলোচলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘দেশের ঐতিহ্য ও ইতিহাস ধরে রাখার জন্য ইউএপি স্থাপত্য বিভাগ যে আয়োজন করছে ও যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। এইসকল প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা আমাদের ইতিহাসকে সংরক্ষণ করতে দৃড় প্রতিজ্ঞ।’
অনুষ্ঠানে ইউএপির স্থাপত্য বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন নিয়ে সংকলিত বই ‘ইউএপি একোলেডস’র মোড়কও উন্মোচন হয়।
আরও পড়ুন: সারাদেশে পিঠা উৎসবের মতো উৎসব ছড়িয়ে দিতে হবে: কে এম খালিদ
বৃহত্তর তৃণমূল সাংস্কৃতিক কর্মকাণ্ড জঙ্গিবাদ প্রতিরোধ করতে পারে: কে এম খালিদ
১০০৩ দিন আগে
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৩ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
রবিবার (১৬ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয়টির গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন।
আরও পড়ুন: বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ গবেষক
ড. এম আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, ‘নবাগত শিক্ষার্থীদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে।’
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘তোমরা আজ যে প্রত্যয় নিয়ে এই অনুষ্ঠানে এসেছো আমি আশা করব আগামী চার বছর সেটা ধরে রাখবে। আমাদের একদল যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছেন, যারা শিক্ষা ও গবেষণায় নিজ নিজ অবস্থান থেকে নানামুখী অবদান রাখছেন। আশা করব এই শিক্ষকেরা তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা করবেন।’
এসময় আরও বক্তব্য রাখেন- উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরি।
আরও পড়ুন: ড. জাহাঙ্গীর আলম ঢাবি’র জাপানিজ স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহরিয়ার আনাম। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ২ প্রাক্তন শিক্ষাথী।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরাও এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: শিক্ষাক্রম পরিবর্তনের ফলাফল দেখতে আরও সময় লাগবে: শিক্ষামন্ত্রী
১০২৪ দিন আগে