ফ্যাক্ট চেকিং
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ কোনোভাবেই ঠিক হবে না।’
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘পাবনা প্রেসক্লাব দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাদের ভাতৃপ্রতিম সম্পর্ক সারা দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে।’ তিনি জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব রাখার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকার গ্রহণ করে এবং সেসব বিষয়ে কাজ করছে।’
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, খালেদ হোসেন পরাগ, এস এম আলাউদ্দিন, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী ও ড. নরেশ মধু প্রমুখ।
পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এর আগে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আটদিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকাও তৈরি করা হচ্ছে।’
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানসহ অন্যান্যরা।
১৫ দিন আগে
বিএসআরএফ'র সদস্যদের ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিলো জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ৬০ জন সদস্যকে ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইনস্টিটিউটের সভাকক্ষে ‘ফ্যাক্টচেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস’-বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবুরুশদ মো. রুহুল আমিন।
কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাক্টচেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিকস সম্পর্কে আলোচনা করেন।
তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: বিএসআরএফ’র জন্য রক্তদাতার ব্যবস্থা করবে ‘ব্লাডম্যান’
৯৩৬ দিন আগে
ফ্যাক্ট চেকিং নিয়ে মিডিয়া প্রশিক্ষণ অনুষ্ঠিত
উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ডব্লিউজেএনবি) উদ্যোগে গত ২০-২১ জুলাই সাভারের সিসিডিবি হোপ ফাউন্ডেশনে ‘চেক ফ্যাক্ট: স্প্রেড ট্রুথ, মিনিমাইজ হার্ম’ শীর্ষক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম ফুলব্রাইট কার্যক্রম হামফ্রে ফেলোশিপ কর্মসূচি’র অ্যালামনাই ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ২৫ জন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের মিডিয়া রিলেশন্স বিভাগে লিড গোলাম কিবরিয়া, এএফপি’র ফ্যাক্ট চেক সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ, ডব্লিউজেএনবি’র সমন্বয়কারী ও দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিবেদক আঙ্গুর নাহার মন্টি।
প্রশিক্ষণে মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট চেকিং বিষয়ে বৈশ্বিক ও বাংলাদেশ পরিস্থিতি, গুজব প্রতিরোধে তথ্য যাচাই, অনলাইনে দ্রুত তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ যাচাইয়ের প্রক্রিয়া ও টুলস, সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্টদের দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: স্কাউটদের আইসিটিসহ আধুনিক প্রশিক্ষণ দিতে নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
শুক্রবার এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।
ব্রায়ান বলেন, ‘ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের উপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তথ্যের গেটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই করার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে, সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে।’
অনুষ্ঠানে ব্রায়ান শিলার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
আরও পড়ুন: দক্ষতা উন্নয়ন, বিশেষ করে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ কর: এইচএসসির ফল প্রকাশকালে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
‘রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের’ আওতায় ডেলিভারিম্যানদের প্রশিক্ষণ দিল দারাজ কেয়ারস
১০০১ দিন আগে