যমজ ভাই
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে কুমিল্লার যমজ দুই ভাই, হতে চায় প্রকৌশলী
কুমিল্লার দাউদকান্দিতে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে যমজ দুই ভাই জাহিদ হাসান ও কাইফ হোসাইন। উপজেলা সদরের দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তারা এ সাফল্য অর্জন করেছে।
জাহিদ হাসান ও কাইফ হোসাইন মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠাঁলিয়া গ্রামের ব্যবসায়ী মো. আবুল কালাম ও গৃহিণী নাছরিন আক্তার দম্পতির ছেলে। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে পরিবারের সদস্য, স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মন আনন্দে ভরে উঠেছে।
তাদের বাবা মো. আবুল কালাম বলেন, আমার দুই ছেলের একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা। দুজনই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত।
১৬ ঘণ্টা আগে
কুমিল্লায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
কুমিল্লার সদর দক্ষিণে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলো- মুরাদনগর উপজেলার কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।
আরও পড়ুন: লালমনিরহাটে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ জনের
বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, ওই শিশুদের বাবার বাড়ি মুরাদনগরে। গত এক বছর আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
মারা যাওয়ার আগে কবির হোসেন বাচ্চাদের নানার বাড়ি সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে তাদের জন্য বাড়ি করার ব্যবস্থা করেন।
বাড়ি করার সময় জমির এক কোণ থেকে গর্ত করে মাটি তুলে ঘরের ভিটা বানান। এই গর্ত অনেক গভীর।
পরিবার সূত্রে জানা যায়, তারা খেলা করার একপর্যায়ে এক ভাই সেই গর্তে পড়ে গেলে আরেক ভাই তাকে দেখে বাঁচাতে যায়। এ সময় দুজনে ডুবে মারা যায়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ভোলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১১০৯ দিন আগে