বোর্ড
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৮টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও অংশ নিতে পারছে না। এর মধ্যে ৪টি কলেজে কোনো শিক্ষার্থী নিবন্ধনই করেনি, বাকি ৪টি কলেজে নিবন্ধিত ৩৫ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারেনি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থী শূন্য এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার, তিনটি কুমিল্লা জেলার এবং একটি ফেনী জেলার। কলেজগুলো হলো— ফেনীর নোবেল কলেজ, কুমিল্লার বেগম জহুরা মহিলা কলেজ, ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও সিসিএন মডেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ, তিতাস মডেল কলেজ এবং উলুকান্দি কলেজ।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী ৫৭ হাজার ১৯৬ জন এবং ছাত্র ৩৭ হাজার ৬০৬ জন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় ১৯ হাজার ৫৯০ জন বেশি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মো. সালাহউদ্দিন বলেন, ‘এ বছর বোর্ডের অধীনে ৪৬৪টি প্রতিষ্ঠান থেকে ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে আটটি প্রতিষ্ঠানের স্বীকৃতি থাকলেও কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছে না। এছাড়া গত বছর শূন্য থেকে ৫ শতাংশ পাসের হার থাকা ১৩টি প্রতিষ্ঠানের কলেজ শাখার স্বীকৃতি বাতিল করা হয়েছে, ফলে সেগুলোও এ বছর পরীক্ষায় অংশ নিতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘প্রতি বছরের মতো এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এটি নারী শিক্ষার অগ্রগতির ইতিবাচক দিক হলেও ছাত্রদের সংখ্যা তুলনামূলক কম হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার জানান, ‘২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে কলেজ শাখা চালু রয়েছে। কিন্তু এবারই প্রথম কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না।
‘তিনি বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষার্থীর সংখ্যা কমে আসছিল। এ বছর ১০ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল, কিন্তু তারা কেউই পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। আর্থিক সংকট ও শিক্ষক সংকটের কারণে নতুন শিক্ষার্থী ভর্তির প্রচারণাও যথাযথভাবে চালানো সম্ভব হয়নি।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাসের বলেন, অনেক ক্ষেত্রে উচ্চ বিদ্যালয়ের সঙ্গে কলেজ শাখা চালু করা হলে তা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয় না। এর ফলে আর্থিক সংকট তৈরি হয়, শিক্ষার মান কমে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়। পরিকল্পিতভাবে এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করে আলাদা কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনা করা হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘যেসব কলেজ থেকে কোনো পরীক্ষার্থী অংশ নিতে পারেনি, তাদের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন কিংবা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।’
২০ ঘণ্টা আগে
সিলেট বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে সিলেট শিক্ষাবোর্ড। আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
রবিবার (৩০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনিবোঝাই ট্রাক আটক
রবিবার (৩০ জুন) থেকে দেশের অন্যান্য সাধারণ বোর্ডগুলোর মতো সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে গত ২০ জুন সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
তবে ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বলেন, স্থগিত করা চারটি বিষয়ের নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। ১৩ আগস্ট থেকে এই চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই থেকে রুটিন মোতাবেক পরীক্ষা শুরুর লক্ষ্যে সব প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্থগিত করা চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৩ আগস্ট বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখ পরিবর্তন হলেও পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা
৭১৯ দিন আগে
চট্টগ্রামে আড়তে ঝুলছে ‘পেঁয়াজ নাই’ লেখা বোর্ড
আবারও অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার।
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের পেঁয়াজের দাম একদিনের মাথায় কেজি প্রতি প্রায় দ্বিগুন হয়ে গেছে।
গত কয়েক দিন ধরে পাইকারি বাজারে ১০৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল ভারতীয় পেঁয়াজ। আর খুচরায় বিক্রি হচ্ছিল ১১০ টাকা কেজি।
আরও পড়ুন: ডিসেম্বরে পেঁয়াজ-আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার দুপুরের দিকে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর জানাজানি হওয়ার পর আড়তদাররা পেঁয়াজ বিক্রি কমিয়ে দেন।
অনেক আড়তে ‘পেঁয়াজ নাই’ লেখা বোর্ড ঝুলিয়ে রেখেছে।
শনিবার দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে ঘুরে দেখা গেছে, যেসব আড়তে পেঁয়াজ রয়েছে সেগুলো দেশি এবং ভারতীয় গড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজি।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, এমন অজুহাতে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে জানান খুচরা বিক্রেতারা।
তাদের অভিযোগ খাতুনগঞ্জের প্রতিটি গুদামে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে। দাম বাড়ার বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি বলে দাবি ক্রেতাদের।
জানতে চাইলে খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, ‘শুক্রবার (৮ ডিসেম্বর) খাতুনগঞ্জে পাইকারিতে চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১১০ টাকায়। যেটি আগের দিন বৃহস্পতিবার ছিল ৫৫ টাকা থেকে ৬০ টাকা। অপরদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। যেটি আগের দিন বিক্রি হয়েছিল ১০০ টাকায়। শুক্রবার পেঁয়াজে কেজিপ্রতি ৫০ টাকা থেকে ৫৫ টাকা বেড়েছে। ভারত শনিবার সকাল থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। এ কারণে দাম বেড়েছে।’
শনিবার নগরীর রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি দোকানে খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকায়। চীনের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।
কাজীর দেউড়ি বাজারের মুদি দোকানদার শাহজাহান বলেন, ‘গত কয়েক দিন ধরে ১১০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করে আসছি। শনিবার সকাল থেকে দেখি হঠাৎ করে পেঁয়াজ কিনতে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। পরে খবর পেলাম পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না।’
দেশে যথেষ্ট পেঁয়াজ থাকলেও কিছু আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে রেখেছে বলে জানান তিনি।
যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে তাই আমরাও বাধ্য হয়ে দাম বাড়িয়েছি।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরের মোকামে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পর খুলনায় দাম বেড়েছে ৬০ টাকা
৯২৩ দিন আগে
চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসির প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ড।
রবিবার (১৩ আগস্ট) বিকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তারিখ জানানো হয়।
আরও পড়ুন: জুন-আগস্টে এসএসসি, এইচএসসি পরীক্ষা, সিলেবাস পুনঃসংশোধিত
ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র ২ অক্টোবর আর ইংরেজি দ্বিতীয় পত্র ৩ অক্টোবরে অনুষ্ঠিত হবে।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ১, ৩, ৫ ও ৮ অক্টোবর।
এর আগে, প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার রাতে তিন শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়।
যা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে বলে জানানো হয়।
১৭ আগস্টের কুরআন মাজিদ (২০১) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ ২০৫) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ (২২৩) পরীক্ষা আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
২২ আগস্টের বাংলা প্রথম পত্রের পরীক্ষা (২৩৬) আগামী ৫ অক্টোবর সকালে এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা (২৩৭) আগামী ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে: দীপু মনি
১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
১০৪১ দিন আগে