ডন
সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ বিকেলে ডনকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ডন মামলার এজাহারনামীয় আসামি। অন্যান্য আসামিসহ তিনি পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন বলে এজাহারে উল্লেখ আছে। ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এছাড়া তিনি জামিনে মুক্তি পেলে পালিয়ে যাবেন। এ কারণে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
শুনানি শেষে আদালত ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬টার দিকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সালমান শাহ হত্যা মামলা তদন্ত করছে সিআইডি।
সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় আরও কয়েকজনকে।
যাদের আসামি করা হয়েছে তারা হলেন—সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।
এর আগে, গত বছর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সালমান শাহর মৃত্যুর পর প্রায় ২৯ বছর যাবৎ রমনা থানার অপমৃত্যু মামলার তদন্ত হয়। পুলিশের সব সংস্থাই একের পর এক তদন্ত করে। প্রতিবারই সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে এসব তদন্তে উল্লেখ করা হয়। এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে থাকে বাদী পক্ষ।
উল্লেখ্য, রমনা থানায় মামলা দায়ের হওয়ার পর গত বছর ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
৫ ঘণ্টা আগে
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বাংলা চলচ্চিত্রের খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার আজ দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।
আজ সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ডনের সৌদি আরব যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।
এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে ডনকে গ্রেপ্তার করা হয়েছে।
জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে ইমন, চলচ্চিত্র অঙ্গনে যিনি সালমান শাহ নামে পরিচিত। তার মৃত্যুর ঘটনায় ২৯ বছর আগের অপমৃত্যুর মামলা গত বছর হত্যা মামলায় রূপ নেয়। আদালতের নির্দেশে দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা চলচ্চিত্র পরিচালক আলমগীর হোসেন কুমকুম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
হত্যা মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই, বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন।
এর আগে, গত বছর তার মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। আদালতের ওই আদেশের পর মামলাটির তদন্ত পুনরায় শুরু হয়।
পুরোনো নথি থেকে দেখা যায়, একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন ধরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি প্রতিবেদন দেয়, সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা তা মানতে পারেননি।
৮ ঘণ্টা আগে
ডন ৩: শাহরুখের বদলে বলিউডের নতুন ডন রণবীর সিং
এক যুগ পরে আবারও নির্মাণ মঞ্চে উঠতে যাচ্ছে বলিউডের দুই প্রজন্মের চিরচেনা অ্যান্টি হিরো ডন। ১৯৭৮ সালে স্বনামধন্য লেখক জুটি জাভেদ আখতার ও সেলিম খানের সৃষ্ট এই চরিত্র জীবন্ত হয়ে ওঠে বিগ বি অমিতাভ বচ্চনের মাধ্যমে। অতঃপর ২০০৬ সালে এর রিমেক চরিত্রটিতে এনে দেয় আকাশচুম্বি তারকাখ্যাতি। এই খ্যাতির মধ্যমণি ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে নির্মাণ হয় এর সিক্যুয়াল, যেটি ডন সিরিজের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এমনি যুগান্তকারী চরিত্রের ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরও একটি নাম- রণবীর সিং। বলিউডের ডন ৩ চলচ্চিত্রে কেন এই পরিবর্তন, কেমন-ই বা হতে যাচ্ছে নতুন ডন, চলুন জেনে নেওয়া যাক।
ডন ফ্র্যাঞ্চাইজিতে নতুন যুগের সূচনা করবে ডন ৩
গত ৯ আগস্ট বুধবার ডন ৩-এর টিজার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেনমেন্ট। এখানে নতুন ডন হিসেবে রণবীর সিং-এর আবির্ভাবের মধ্য দিয়ে ডন ফ্র্যাঞ্চাইজিতে নতুন যুগের সূচনার সংকেত দেয়া হয়।
এক্সেল এন্টারটেইনমেন্ট ১৯৭৮ সালের ডন শিরোনামের ছবিটির স্বত্ব কিনে রিমেক করে ২০০৬-এ। ছবিটির সাফল্যের ধারাবাহিকতায় পাঁচ বছর পর নির্মিত হয় এর সিক্যুয়াল। তারপর থেকে বার বছর পর এবার তৃতীয় সংস্করণেও অপরিবর্তিত থাকছে প্রযোজক ও পরিচালক।
আরও পড়ুন: বার্বি: মুভি দেখার আগে জেনে নিন কিছু চমকপ্রদ তথ্য
রিতেশ সিদ্ধ্যনির প্রযোজনায় সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করবেন ফারহান আখতার। ২০২৫ সালে ছবি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজের একদম প্রাথমিক অবস্থায় রয়েছে চলচ্চিত্রটি। গল্প লেখার কাজটি ইতোমধ্যে শেষ হয়েছে, যেটি গায়ত্রীর সঙ্গে যৌথভাবে সম্পন্ন করেছেন পরিচালক নিজে।
চলচ্চিত্রটির সঙ্গীত আয়োজনে আগের মতই থাকছেন সঙ্গীত ত্রয়ী শঙ্কর-এহসান-লয়। শঙ্কর মহাদেবন, এহসান নুরানি ও লয় মেন্ডনসার সমন্বয়ে গঠিত এই টিমটি ডনের থিম মিউজিকের জন্য সুপরিচিত।
সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে যেখানে, সেটি হলো কাস্টিং। মূল নায়কের মত তার বিপরীতে থাকা হিরোইনের জায়গাও পরিবর্তন হচ্ছে। তবে ‘রমা’ নামক জনপ্রিয় চরিত্রটিতে কাকে নেয়া হবে তা এখনও অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
১৯৭৮-এর সংস্করণে ছিলেন জিনাত আমান, আর রিমেক সিনেমা ও সিক্যুয়ালে মুগ্ধতা ছড়িয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিয়ারা আদভানি ডন-৩ টিমের সঙ্গে যুক্ত হলেও রমা চরিত্রেই তিনি অভিনয় করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
গাদ্দার ২ ও ওএমজি ২-এর সঙ্গে সংযুক্ত করে ডন ৩-এর টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। রণবীর সিং সঞ্জয় লীলা বোনসালি পরিচালিত বৈজু বাওরা ছবির কাজ শেষ করেই ডন ৩-এর শুটিং শুরু করবেন। আর তাকে নিয়েই ডন-এর পরবর্তী মুভিগুলো তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
ডন ৩-এ শাহরুখের জায়গায় রণবীর সিং
কোভিড-১৯ মহামারির সময়েই ডন ৩ নিয়ে বেশ কয়েকবার শাহরুখ খানের সঙ্গে আলোচনায় বসেছিলেন ফারহান আখতার ও রিতেশ সিদ্ধ্যনি। এই মিটিং-এর সময়গুলোতে পরিণত এক স্ক্রিপ্টে রূপ নিয়েছিলো ডনের নতুন সংস্করণটি।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, কিং খান আবার ডন হিসেবে ফিরে আসতে খুব একটা আগ্রহী নন। তিনি এখন বিশ্বমানের বাণিজ্যিক চলচ্চিত্রের দিকে ধাবিত হচ্ছেন। এ ধরনের সিনেমা বিভিন্ন সংস্কৃতির বিপুল পরিধির দর্শকদের একই ছাদের নিচে আনতে সক্ষম। আগামী কয়েক বছর তিনি এ ধরনের মুভি নিয়েই ব্যস্ত থাকতে চান। কিন্তু ডন এ ধরনের জনরার সঙ্গে খুব একটা খাপ খায় না।
আরও পড়ুন: পাতালঘর: চরকিতে আসছে নুসরাত ফারিয়ার ওয়েব ফিল্ম
ফ্র্যাঞ্চাইজিটিকে ধরে রাখার জন্য পরিচালক ফারহানসহ সংশ্লিষ্ট নির্মাতারা সময়ের সঙ্গে ডনের বিবর্তনকে তুলে ধরতে চেয়েছিলেন।
সেই সূত্রে, তারা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একজন উঠতি তারকাকে একত্র করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ধুনকি ও জওয়ানের কাজ শেষ করা এসআরকে এই প্রস্তাব গ্রহণ করেননি।
ফারহান ও রিতেশের সঙ্গে শাহরুখকে এর আগে ‘দিল ধাড়কানে দো’ ও ‘গালি বয়’-এর মত ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
১০৯১ দিন আগে