বিয়ে বাড়ি
নড়াইলে বিয়ে বাড়ির গেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির
নড়াইলে বিয়ে বাড়ির গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর সময় আলোকসজ্জার তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক ওই গ্রামের মৃত সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানায়, গতকাল (শুক্রবার) নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানে তাদের বাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল। রাত ৮টার দিকে বরযাত্রী এসে পৌঁছালে গেটে নতুন বরকে মিষ্টিমুখ করানোর জন্য যান নকুল মল্লিক। এ সময় ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
৩ দিন আগে
বিয়ে বাড়িতে হলো ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার!
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ মুক্তি পাবে ১১ মার্চ। চরকি প্রযোজিত সিনেমাটির প্রিমিয়ারের আয়োজনেও ছিল ভিন্নতা। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্র রাবেয়া-রমিজ অর্থাৎ পরীমণি-শরিফুল রাজের বিয়ের আয়োজনের মধ্যে দিয়ে সাজানো হয় পুরো এই অনুষ্ঠান।
‘গুণিন’ বাড়ির ছেলে ও মিয়া বাড়ির মেয়ের বিয়ের এই শুভদিনে দেখানো হয় তাদের অভিনীত সিনেমা ‘গুণিন’। ৯ মার্চ বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে বসেছিল এই বিয়ের আসর। প্রথমেই পালকিতে করে রাবেয়া-রমিজ বিয়ের মঞ্চে উপস্থিত হয়।
নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনেতা ও অভিনেত্রীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গুণিন’ সিনেমার পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রী দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। আরও উপস্থিত ছিলেন সাজগোজ-এর কর্মকর্তা, বিকাশ-এর কর্মকর্তা, চরকির কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে রাজ-পরীর ‘গুণিন’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়মন
১৫৬৭ দিন আগে
হঠাৎ অগ্নিকাণ্ডে বিয়ে বাড়ি পরিণত হলো শ্মশানে
জাঁকজমকপূর্ণভাবে চলছিল বিয়ে ও বিয়ে পরবর্তী আচার অনুষ্ঠান। বাড়িতে সবাই আনন্দ উল্লাসে পার করছিলেন। সব আত্মীয়-স্বজন মিলে হাসি-ঠাট্টায় পার করেছেন কয়েকদিন। আগত অতিথিদের মধ্যে ছিল হই-হুল্লোড়।
২৩৩৮ দিন আগে