চা বিক্রেতা
কুষ্টিয়ায় চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকার একটি মাঠে থাকা বাঁশের মাচার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত সামিরুল তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের পরিবার মূলত পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করে আসছে।
পুলিশ জানায়, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
৩ দিন আগে
খুলনায় সড়ক দুর্ঘটনায় চা বিক্রেতা নিহত
খুলনায় সড়ক দুর্ঘটনায় এক চা বিক্রেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর খানজাহান আলীর থানার শিরোমনিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন মুন্সী (৩৩) শিরোমনি বাজারের একজন চা বিক্রেতা ছিলেন।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, অহত ৬
খুলনা মহানগরীর খানজাহান আলীর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, তুহিন মুন্সীর নিজস্ব ব্যবসায়ী কর্মস্থল চায়ের দোকান থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
১০১২ দিন আগে