স্টিল মিল
ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর ডেমরার জহির স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (৩১মে) সকালে ডেমরার বাসেরপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন— সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলামিন জানান, আমরা ডেমরা এলাকার একটি স্টিল মিলের কর্মচারী। আজ (রবিবার) সকালে বিভিন্ন ভাঙারি লোহা গলানোর জন্য ভাট্টিতে মাল দেওয়ার সময় বিস্ফোরণের হয়। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হলে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনিস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাওন বিন রহমান জানান, আজ সকালে ডেমরা এলাকার একটি স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ, তোফাজ্জল হোসেনের শরীরে ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে। আহতদের মধ্যে সাব্বির এবং তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেছি। অপরদিকে, দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগে মাজেদ হোসেনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।
১৩ দিন আগে
রুপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেডের লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার(২৫ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তিনজনকে ভোরের দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ ও রাব্বানী শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল লিমিটেডের আরিফ খান জানান, সকালে লোহা গলানোর ভাট্টি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩২৩ দিন আগে
ঢাকার কদমতলীতে স্টিল মিলের আগুনে দগ্ধ হয়ে নিহত ১, আহত ৩
রাজধানীর শ্যামপুর এলাকার কদমতলীতে রবিবার (১৯ নভেম্বর) ভোরে একটি স্টিল মিলে অগ্নিকাণ্ডে রবিউল ইসলাম নামে এক শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
নিহত রবিউল ইসলামের (২৭) বাড়ি বরগুনা জেলায়।
আহতরা হলেন- মাজহারুল ইসলাম (৩৭), শাহ আলম (৩৫) ও আশিরুল ইসলাম (৩৫)।
বেজড স্টিল মিলের শ্রমিক মাইনুল হোসেনের বরাতে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, শনিবার রাতে কয়েকজন শ্রমিক লোহার রড গলানোর সময় মিলে আগুন লাগে। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে, এতে চার শ্রমিক আহত হয়। রবিউল ২৬ শতাংশ এবং আশিরুল ৮ শতাংশ পুড়েছে।
ওসি আরও বলেন, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টায় রবিউলের মৃত্যু হয়। শাহ আলম ও মাজহারুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন
রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন
৯৩৭ দিন আগে