ভোট গণনা
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা চলছে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। উন্মুক্ত ব্যালটে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন সংসদ সদস্যরা। এরপর ভোট গণনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
এদিন ভোটগ্রহণের শুরুতে দুপুর ২টা ১০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোট দেন। এর এক মিনিট পর দুপুর ২টা ১১ মিনিটে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটগ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
তিনি সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি এবং ব্যালট পেপার ব্যালট বাক্সে রাখার নিয়ম সম্পর্কে তাদের অবহিত করেন।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রার্থীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।
সর্বশেষ সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে দেশের একাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস। সেই নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট এবং বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেয়েছিলেন।
এরপর থেকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। প্রতিবারই একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সংসদে ভোট গণনা শেষে সিইসি নাসির উদ্দিন তাৎক্ষণিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবেন। তারপর আজই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এদিকে, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বঙ্গভবন। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
৬ দিন আগে
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার শুরু হয়েছে গণনা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। এরপর বিকেল সাড়ে ৪টায় দেশের সব ভোটকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা।
আজ সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে। দেশের সব জেলায় এদিন কমবেশি শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অবশ্য ব্যতিক্রম যে কিছু ছিল না, তা নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটখাট হাতাহাতি, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের মতো খবর পাওয়া গেছে। দেশের চার স্থানে ভোট দিতে গিয়ে চারজনের মৃত্যুর খবরও পাওয়া যায়, তবে সেগুলোর কোনোটিই সহিংসতার কারণে মৃত্যুর ঘটনা ছিল না। সবগুলো মৃত্যুই ঘটেছে ভোটকেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়ার কারণে।
কোনো কোনো ভোটকেন্দ্রের সামনে থেকে প্রার্থীর কর্মী-সমর্থকদের টাকাসহ আটক করে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলেছেন কোনো কোনো প্রার্থী।
এর আগে, আজ দুপুর ১২টা পর্যন্ত ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
এ বিষয়ে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। আমরা যে খবর পেয়েছি, সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ।’
কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে আখতার আহমেদ বলেন, সেগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবগুলো কেন্দ্রের ভোট চলমান আছে।’
শেরপুর-৩ আসন ছাড়া সব আসনে একযোগে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে।
১৯৫ দিন আগে
ডাকসু নির্বাচন: কেন্দ্রের সামনে বসছে এলইডি স্ক্রিন, দেখানো হবে ভোট গণনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিকে, উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। গতকাল ছিল প্রচারণার শেষ দিন। আচরণবিধির ৪(খ) ধারা অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ১১টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের দিন চক্রাকারে চলবে শাটল সার্ভিস, রুটম্যাপ প্রকাশ
অন্য একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
গণমাধ্যমের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খালি ব্যালট বাক্স সিলগালা করা হবে সংবাদমাধ্যমকর্মীদের সামনে।
এ সময় কেন্দ্রগুলোতে উপস্থিত থাকতে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।
৩৫২ দিন আগে
ইসরায়েলে ভোট গণনার সময় ৪ ফিলিস্তিনিকে হত্যা
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার পৃথক ঘটনায় অন্তত চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে একজনের বিরুদ্ধে পূর্ব জেরুজালেমে পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে এবং বাকি তিনজন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সময় নিহত হন।
শুক্রবার দিনের শুরুতে ফিলিস্তিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমান গাজা উপত্যকায় বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত আগস্টে ইসরায়েল ও ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথম আন্তঃসীমান্ত সহিংসতা হিসেবে এই রকেট হামলা ও ইসরায়েলি বিমান হামলা চালানো হলো।
ইসরায়েল চলতি সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট গণনা শেষ করার সঙ্গে সঙ্গে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার উগ্র ডানপন্থী মিত্ররা ইসরায়েলের সংসদে স্বস্তি জাগানিয়া সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে।
আরও পড়ুন: ১০ মার্কিন নাগরিক ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ইরানের
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, পশ্চিম তীরে সশস্ত্র ঘাঁটি জেনিন শরণার্থী শিবিরে কাজ করা অন্তত দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে যে নিহতদের মধ্যে একজন স্থানীয় কমান্ডার রয়েছেন।
স্থানীয়রা জানান, সপ্তাহ শেষে তার বিয়ে। তিনি যখন মাংসবিক্রেতার কাছ থেকে মাংস কিনছিলেন সেসময় তাকে হত্যা করা হয়।
সেনাবাহিনী বলছে, ফারুক সালামেহ গত মে মাসে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যাসহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি বন্দুক হামলার জন্য অভিযুক্ত ছিল।
তারা আরও বলছে, বন্দুকযুদ্ধ শুরু হলে সালামেহ পালিয়ে যায় ও সেসময় সে সৈন্যদের প্রতি বন্ধুক তাক করলে তাকে গুলি করা হয় এবং মারা যায়।
বৃহস্পতিবার দিনের শেষ দিকে গাজা সশস্ত্র গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে একটি রকেট নিক্ষেপ করে। সেনাবাহিনী বলেছে যে রকেটটি আটকানো হয়েছিল, এবং অন্য তিনটি উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং গাজার ভিতরে বিস্ফোরিত হয়েছে। তাৎক্ষণিকভাবে এর কোনো দায় স্বীকার করা হয়নি। তবে অতীতে, ইসলামিক জিহাদ তার সদস্যদের হত্যার প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপ করেছে।
জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এটি গাজার হামাস শাসকদের দ্বারা রকেট তৈরির সুবিধা হিসেবে ব্যবহৃত একটি ভূগর্ভস্থ স্থানকে লক্ষ্য করে। এতে বলা হয়েছে, বিমান হামলা হামাসের রকেট সক্ষমতাকে ‘উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে’। এটি গাজা থেকে উদ্ভূত হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীকেও দায়ী করেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ছোঁড়া গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বলেছে যে অঞ্চলটিতে একটি অভিযানের সময় এটি ঘটেছিল এবং অভিযোগ করা হয়েছে যে লোকটি বাহিনীকে লক্ষ্য করে একটি ফায়ারবোমা নিক্ষেপ করেছিল।
আরেকটি ঘটনায় বৃহস্পতিবার জেরুজালেমের পুরাতন নগরীতে এক ফিলিস্তিনি এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে পুলিশ। অফিসাররা হামলাকারীর ওপর গুলি চালালে তিনি নিহত হন। এতে ওই কর্মকর্তা সামান্য আহত হন।
জাতীয় নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক পরিবর্তনের সময় এই সহিংসতা ঘটেছে। নেতানিয়াহু চরমপন্থী আইন প্রণেতা ইতামার বেন-গভির সহ ডানপন্থী মিত্রদের নিয়ে গঠিত জোট সরকারের ক্ষমতায় ফিরে আসবেন। যারা ঘটনার প্রতিক্রিয়ায় বলেছিলেন যে ইসরায়েল শিগগিরই আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: হিজাব ইস্যু: মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
পরমাণু আলোচনায় গ্যারান্টি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১৩৯১ দিন আগে
চলছে ভোট গণনা, দুই সিটিতেই এগিয়ে আওয়ামী লীগ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে উভয় সিটিতে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থীরা।
২৩৯৮ দিন আগে