মানিকগঞ্জ-৩
মানিকগঞ্জ-১, ২ ও ৩ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে বিএনপি
মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন বলে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে।
মানিকগঞ্জ-১ আসনে ১৭৯টি কেন্দ্রের মধ্যে ৪৮টির ফলাফলে বিএনপির (ধানের শীষ) প্রার্থী এস এ জিন্নাহ কবির পেয়েছেন ৪৩ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোজাম্মেল হক (ঘোড়া) পেয়েছেন ২৩ হাজার ২৩০ ভোট এবং আবু বকর সিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২০ হাজার ৬২১ ভোট।
অপরদিকে, মানিকগঞ্জ-২ আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৪৬টির ফলাফলে বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত (ধানের শীষ) ৫৯ হাজার ৭১২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২৫ হাজার ৫৮১ ভোট।
এছাড়া, মানিকগঞ্জ-৩ আসনে ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫৬টির ফলাফলে বিএনপির আফরোজা খানম রিতা ৬১ হাজার ৯৭৮ ভোট পেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের সাঈদ নূর (রিকশা) পেয়েছেন ২৩ হাজার ৩৪৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৪৭৪ ভোট।
২০ ঘণ্টা আগে
মানিকগঞ্জ-৩: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্বাচিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে অনানুষ্ঠানিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন: জনবল সংকটকে চিকিৎসা খাতে বড় চ্যালেঞ্জ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী
মালেক নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬৭ হাজার ৩০৯ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট।
আরও পড়ুন: মা-শিশুর মৃত্যুহার কমাতে ৫০০ সরকারি স্বাস্থ্য ইউনিটে ২৪ ঘণ্টা সেবা শুরু: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতের যন্ত্রপাতিও জলবায়ুবান্ধব হওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী
৭৬৭ দিন আগে