রিটার্ন দাখিল
অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু করল এনবিআর
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদনের জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে ব্যক্তিগত করদাতারা এখন সহজেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২০২৬ করবর্ষের রাজস্ব নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। প্রায় ৫০ লাখ ব্যক্তিগত করদাতা ইতোমধ্যে তাদের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন এবং চলতি করবর্ষে প্রায় ৪১ লাখ করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন।
এনবিআর জানিয়েছে, ব্যক্তিগত করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যেসব করদাতা এই সময়সীমার আগে লিখিত আবেদন করবেন, তারা সংশ্লিষ্ট কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ আরও ৯০ দিন অতিরিক্ত সময় পেতে পারেন।
সময় বৃদ্ধির এই প্রক্রিয়াটিকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে এনবিআর তাদের ই-রিটার্ন সিস্টেমের ভেতরে একটি বিশেষ অনলাইন সুবিধা চালু করেছে। করদাতারা এখন সিস্টেমে লগ-ইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনুর মাধ্যমে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে আবেদনটি পর্যালোচনা করে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করবেন।
সংস্থাটি জানিয়েছে, আবেদন অনুমোদিত হলে করদাতারা কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই বর্ধিত সময়ের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে পারবেন। তবে এই অনলাইন সুবিধা পেতে করদাতাদের অবশ্যই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হতে হবে এবং ৩১ মার্চের আগেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট ট্যাক্স সার্কেলে লিখিত আবেদনের মাধ্যমে সময় বৃদ্ধির অনুরোধ জানাতে পারবেন।
সকল ব্যক্তিগত করদাতাকে ৩১ মার্চের মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।
১০ দিন আগে
রিটার্ন দাখিল না করা বাড়ি-ফ্ল্যাট মালিকদের খুঁজে বের করা হবে: এনবিআর চেয়ারম্যান
আয়কর রিটার্ন দাখিল করেননি- এমন বাড়িওয়ালা ও ফ্ল্যাট মালিকদের খুঁজে বের করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) এনবিআর কার্যালয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
বৈঠকে বাড়িওয়ালাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সংগ্রহের বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করে ই-ক্যাব। প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রতিনিধি শাহীন হাসান ও জাহাঙ্গীর আলম শোভন।
আরও পড়ুন: রমজানের আগেই নিত্যপ্রয়োজনীয় ৪ পণ্যের আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর
ই-ক্যাব নেতারা জানান, তারা এ জন্য বাড়িওয়ালাদের নোটিশ দিলেও মাত্র ৩০ শতাংশ রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিয়েছেন।
ফলে বাড়ি ভাড়া বাবদ ৩০ শতাংশ কর দিতে হচ্ছে তাদের।
এমন প্রস্তাবের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ঢাকা ও চট্টগ্রামের বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'এনবিআর দেখবে তাদের আয় কত, কত কর দিতে হয়। তাদের রিটার্ন জমা দিতে হবে।’
আরও পড়ুন: নিবন্ধিত কোম্পানির ৯২ শতাংশই আয়কর রিটার্ন দাখিল করেনি: এনবিআর
৭৬২ দিন আগে