চার্চ
মোহাম্মদপুরে চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে একটি চার্চ থেকে ৭০ কেজি ওজনের চুরি হওয়া একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডস্থ একটি ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
তিনি জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরও জানান, বুধবার রাতে চার্চ থেকে একটি পিতলের ঘন্টা চুরি হয়েছিল। এরপর এ ঘটনায় একটি মামলা হয়। মামলার পর বৃহস্পতিবার রাতে ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা পলিথিন ব্যাগে মোড়ানো চুরি যাওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চুরির পূর্বে সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর মোহাম্মদপুরের ৯২ আসাদ এভিনিউ (ওয়াসা ভবনের সামনে) অবস্থিত ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’-এর দ্বিতীয় তলার ফাঁকা জায়গায় রক্ষিত ঘণ্টাটি চুরি হয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় চার্চের সংশ্লিষ্ট ব্যক্তি একটি মামলা করেন।
১৭ দিন আগে
গল্লামারিতে চার্চে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই
খুলনা নগরীর গল্লামারি শশীভূষণ চার্চে আগুনে ৫টি ঘর পুড়ে গেছে।
রবিবার সকাল ৮টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: খুলনার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে
৩৬০ জন শিক্ষার্থীর ঈদ উপহারসহ কম্পিউটার ও শিক্ষা সামগ্রী পুড়ে গেছে।
কেসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু বলেন, চার্চের পাশে পাঁচটি টিন শেডের কক্ষে একটি প্রকল্পের আওতায় শিশুদের লেখাপড়া করানো হতো। সকালে ঝড় ও বজ্রপাতের সময় শর্ট সার্কিটের কারণে একটি কক্ষে আগুন লেগে যায়। পরে তা আশপাশের কক্ষেও ছড়িয়ে পড়ে। এখানে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী ছিল। আগুনে সব পুড়ে গেছে।
সেড প্রকল্প ব্যবস্থাপক জিথন হালদার রায় বলেন, ঈদে শিশু ও শিক্ষার্থীদের দেওয়ার জন্য বিভিন্ন উপহার কেনা হয়েছিল। সব পুড়ে গেছে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় শাপলা সুপার মার্কেটে আগুনে পুড়েছে ১৫টি দোকান
রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, ১৫ কোটি টাকার ক্ষতি
৯২৫ দিন আগে