ইজিবাইকচালক
ঝগড়ার জেরে স্বামীর খুনের ঘটনা ফাঁস করলেন নারী, দুজনেই আটক
খুলনার হরিণটানা এলাকায় প্রায় ৫ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইকচালক মারুফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার রেলব্রিজ ব্লু ওয়েল আবাসিক এলাকায় মুরাদ মোল্লার বাড়ির সামনে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন মিলন বলেন, রেলসেতু-সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা মুরাদের সঙ্গে তার স্ত্রী ফাল্গুনীর প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় কলহ বাঁধত। আজ (সোমবার) সকালে মুরাদ স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে তিনি স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানা পুলিশকে অবগত করেন এবং মারুফ হত্যাকাণ্ড নিয়ে পুলিশকে তথ্য দেন। একপর্যায়ে তিনি পুলিশকে জানান, তার স্বামী মারুফ নামে এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছিলেন। পরবর্তীতে তিনি মারুফের ইজিবাইক বিক্রি করে দেন। ঘটনা শুনে পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে তার স্বামী মুরাদ মোল্লাকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে চালক মারুফের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।
তিনি বলেন, চালক মারুফ আসামিদের পূর্ব পরিচিত। গত রমজানের কোনো একদিন রাতে মারুফকে ফোন করে তাদের বাসায় ডেকে নেওয়া হয়। পরে তাকে গাড়িতে বসা অবস্থায় পেছন থেকে দড়ি বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই দিন রাতেই বাড়ির উঠানে তাকে মাটিতে পুঁতে রাখা হয়। এরপর তার ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেন তারা।
ওসি আরও জানান, ইজিবাইকের একটি নম্বর প্লেট পাওয়া গেছে। অনুসন্ধান করে জানা গেছে, ইজিবাইকটি খালিশপুর থানার ৪/১ মুজগুন্নী মেইন রোডের বাসিন্দা মোল্লা মো. মোস্তফার। এ নিয়ে আটক দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৩ দিন আগে
গাজীপুরে লরির ধাক্কায় ইজিবাইকচালক ও যাত্রী নিহত
গাজীপুরের পূবাইলে লরির ধাক্কায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই থানার হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী সাহেদ সাব্বির (২৫) মাজুখান গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
৪৮১ দিন আগে
বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকসেবীর ছুরিকাঘাতে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কমলাচাপড় গ্রামে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচার মৃত্যু
নিহত আফসার আলী (৫৫) উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। সে পেশায় ইজিবাইকচালক ছিলেন।
নিহতের জামাই বলেন, আমার শশুরের সঙ্গে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মাদকসেবী রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে অভিযানে সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
৬৫৭ দিন আগে
নিখোঁজের ১০ দিন পর ইজিবাইকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে জিকে খাল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক সংলগ্ন জিকে (পানি উন্নয়ন বোর্ডের)খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার নিখোঁজ ইজিবাইক চালক শাহিনুল হক লিটনের (৪৭) বলে দাবি করেছে তার পরিবার।
লিটন কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার মৃত ইজাবুল হকের ছেলে।
জানা যায়, শনিবার (১৮ মে) বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন লিটন।
পুলিশ বলছে শরীরে লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট দেখে তার ছেলে নিশ্চিত হয়েছেন যে এটা তার বাবার লাশ।
নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মোছা. মনিরা হক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জিকে ক্যানালে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। প্রথমে লাশটি দেখে তাকে কেউ চিনতে পারেনি। পরে নীল নামে এক কিশোর নিহতের পোশাক দেখে শনাক্ত করে লাশটি তার বাবা লিটনের।
নিহতের পরিবার জানিয়েছে, শনিবার (১৮ মে) বিকালে বাড়ি থেকে ব্যক্তিগত ইজিবাইক নিয়ে বের হয় লিটন। এরপর থেকে তাার আর খোঁজ পাওয়া যায়নি।
পরিবার জানায়, নিখোঁজের দিন ইজিবাইক নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান লিটন।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, লিটন নিখোঁজ হওয়ার পর তার পরিবার থেকে সাধারণ ডায়েরি করেছিল। পরে গত ২৫ মে নিখোঁজ লিটনের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মডেল থানায় মামলা করেছেন।
নিহতের স্ত্রী বলেন, ছেলে লাশের কাছে গেছে। সে পরনের প্যান্ট,জামা ও রং দেখে আমাকে জানিয়েছে যে ওটি তার বাবার লাশ।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, লাশটি দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই ক্যানালের মধ্যে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছিল। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে লাল গেঞ্জি, জিন্স প্যান্ট পরা ছিল। পরিহিত পোশাক ও রং দেখে লাশটি নিখোঁজ ইজিবাইক চালক লিটনের শনাক্ত করেছে তার পরিবার। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত চলমান রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফেনীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২ নারী
৭৭৯ দিন আগে