প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
উচ্চশিক্ষায় বিদেশগামীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ঋণ সহায়তার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি—এরকম দেশগুলোতে যাবেন, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন।
‘সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে—প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।’
প্রতিমন্ত্রী নুর বলেন, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে ধরেনমধ্যপাচ্যে যে ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে, এগুলো আবার পুনর্নিমাণ করতে হবে। ওখানে আশা করি আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরং আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে।
তিনি বলেন, সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে। ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি—এসব বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।
নুরুল হক নুর বলেন, ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ভারত যেতে হয়। তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, বাংলাদেশে তাদের একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা। এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে। কিছু দেশ এরইমধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে নিশ্চিত করে—এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রমুখ।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় জাপান: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘জাপানের বিভিন্ন খাত, বিশেষ করে কেয়ার গিভিং, কৃষিসহ অন্যান্য খাতে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে। তাই এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় দেশটি।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মঙ্গলবার (১৬ জুলাই) প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরিয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ১২ ক্যাটাগরিতে ওমানে শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূত জাপানি ভাষা শিক্ষার ওপর জোর দিয়েছেন। আমরাও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি ভাষা ও কারিগরি জ্ঞানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগ দিতে আমাদের প্রস্তুতির কথা বলেছি।’
প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যুগোপযোগী ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রশিক্ষকদের জাপানি ভাষায় দক্ষ করতে তাদের সহযোগিতা চেয়েছি। আধুনিক যন্ত্রপাতির ও ভালো মানের ভাষা প্রশিক্ষকদের সমন্বয় আমরা আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ শিগগিরই সাজাতে সক্ষম হব।’
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম প্রমুখ।
আরও পড়ুন: নতুন বছরে রেমিটেন্স যোদ্ধাদের আরও আন্তরিক ও স্মার্ট সেবা প্রদান করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর বৈঠক মঙ্গলবার
৬১৬ দিন আগে
১২ ক্যাটাগরিতে ওমানে শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ মোট ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে ওমান সরকার।’
মঙ্গলবার (৯ জুলাই) প্রতিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশীর সঙ্গে সাক্ষাত শেষে একথা বলেন।
আরও পড়ুন: দক্ষ কর্মী তৈরিতে ১০০ কোটি টাকা সহায়তা দিতে চায় কোরিয়া: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ‘সেখানে অবস্থানরত অবৈধ ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধ করবে ওমান সরকার। অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে তারা।’
তিনি বলেন, ‘এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ডেডিকেট (উৎসর্গ) করার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা ওমানের চাহিদামতো আমাদের একটি টিটিসিতে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই।’
সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ট্রেড ডিজিটালাইজেশনে লেনদেন দ্রুত-নিরাপদ হবে: অর্থ প্রতিমন্ত্রী
সাংবাদিকদের মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
৬২৩ দিন আগে