রাজনৈতিক অনিশ্চয়তা
রাজনৈতিক অনিশ্চয়তার যুগে প্রবেশ করছে বাংলাদেশ: ক্রাইসিস গ্রুপ
বাংলাদেশ রাজনৈতিক অনিশ্চয়তার যুগে প্রবেশ করছে বলে মনে করছে সংঘাত প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপ।এছাড়াও দেশে সহিংসতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ বিশেষজ্ঞ থমাস কিন 'বাংলাদেশ: দ্য লং রোড অ্যাহেড' শীর্ষক এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় এক নতুন শুরুর সুযোগও বটে।
কিন বলেন, দেশকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে নতুন উদীয়মান শক্তির যে সংস্কার প্রচেষ্টা, তাতে সমর্থন জানিয়ে পাশের থাকার ইঙ্গিত দেয় প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের প্রাথমিক পদক্ষেপগুলো।
আরও পড়ুন: মানবিক সহায়তায় শরণার্থীদের স্বস্তির ব্যবস্থা করতে বিদেশি সরকারগুলোর সমর্থন বাড়াতে হবে: আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ
কিন আরও বলেন, “বাংলাদেশকে এই ‘ওয়ান্স-ইন-এ-জেনারেশন’ সুযোগটি কাজে লাগাতে আন্তর্জাতিক পক্ষগুলোকে নিজেদের সাধ্যের সবটুকু সাহায্য করা উচিত।”
গত তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতির অতি পক্ষপাতমূলক ও নির্বাচনে বিজয়ীরাই সর্বেসর্বা-এমন রূপ অনেক ক্ষতি করলেও এ থেকে বেরিয়ে আসার সুযোগ এখন সামনে রয়েছে বলে মনে করেন থমাস কিন।
কিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রাজনৈতিক দল, সুশীল সমাজের সদস্য, টেকনোক্র্যাট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জনগণের সমর্থন অর্জনকারী ছাত্র নেতাদের সঙ্গে কাজ করা। এতে আরও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা যাবে এবং আরও একটি স্বৈরশাসকের উত্থান রোধ করা সম্ভব হবে।
আরও পড়ুন: পশ্চিমা চাপ অব্যাহত থাকলে ভারত ও চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়তে পারে: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ
৬০৪ দিন আগে