ঝুটের গুদাম
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আশপাশের আরও কয়েকটি গুদাম ও দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সড়কের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয়রা জানান, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গুদামে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
২ দিন আগে
গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার দেওলিয়াবাড়ি এলাকায় স্থানীয় ডালিমের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বিপুল পরিমাণ ঝুট মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তুলাসহ গার্মেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রাখা ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঝুট গুদামটিতে আগুন লাগে। আগুন লাগার খবরে কাশিমপুরের সারাবো ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পৌনে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই উপ-সহকারী পরিচালক।
আরও পড়ুন: নরসিংদীতে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে মূল্যবান মালামাল
৮৬৬ দিন আগে
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোণাবাড়ি থানার মিতালী ক্লাব এলাকায় ঝুট মালামালের গুদামে আগুন লেগেছে। আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
গাজীপুর ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর ষ্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নিয়োজিত হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
তিনি আরও জানান, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
১৮০২ দিন আগে
নারায়ণগঞ্জে ‘ঝুটের’ গুদামে আগুনে পুড়ে ছাই ৩০ খুপরি ঘর
নারায়ণগঞ্জে ফতুল্লার ইসদিয়ার বাজার এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে একটি ‘ঝুট’ গুদামে আগুন লেগে প্রায় ৩০টি খুপরি ঘর পুড়ে গেছে।
২২৬২ দিন আগে