পিটিয়ে জখম
যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
যশোরে আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে অভিনেতা সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার বাড়ির সামনে থাকা মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় অভিনেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির সামনে থাকা মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুই ব্যক্তি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে রক্তক্ষরণ হয়।
পরে পরিবারের সদস্যরা সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুর সোয়া ১টার দিকে তিনি বাড়ি ফিরে আসেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
২ দিন আগে
ফেনীতে মাদরাসাছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট দারুল উলুম মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় মাদরাসার বোডিং সুপার মাওলানা মো. ইসমাইল প্রকাশকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
২০৪৮ দিন আগে
৭ বছরের শিশুকে নির্যাতন, চট্টগ্রামে সৎ পিতা গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে সৎ পিতা তার সাত বছর বয়সী পুত্র সন্তানকে নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২২০৮ দিন আগে
ধর্ষণে ব্যর্থ, পিটিয়ে জখম করে পালালো সাবেক স্বামী
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেন থেকে নামিয়ে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে সাবেক স্বামী জালাল উদ্দিনের বিরুদ্ধে।
২৪৩২ দিন আগে