যুদ্ধবিরতি প্রস্তাব
ইরানে বিমান হামলায় ২৫ জনের বেশি নিহত, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে উত্তেজনা
ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও একাধিক হামলা চালিয়েছে। এসব ঘটনায় ২৫ জনের বেশি নিহত হয়েছে। হামলার জবাবে ইসরাইল ও তার উপসাগরীয় আরব প্রতিবেশীদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
স্থানীয় সময় সোমবার (৬ মার্চ) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
আজ (সোমবার) সকাল থেকে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘণ্টার পর ঘণ্টা নিচু দিয়ে উড়তে থাকা যুদ্ধবিমানের বিকট শব্দ শোনা যাচ্ছিল। রাজধানীর শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এলাকার আজাদি স্কয়ারের কাছে বিমান হামলার কারণে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়।
হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভবন এবং পাশের একটি প্রাকৃতিক গ্যাস বিতরণ স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর দিয়েছে ইরানের গণমাধ্যম। অবশ্য, যুদ্ধ পরিস্থিতির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে পরিচালিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ছিল না।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঠিক কী লক্ষ্যবস্তু করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি। তবে অতীতে সামরিক কার্যক্রম, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দেশ প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছিল। এই কর্মসূচি নিয়ন্ত্রণ করে দেশটির আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, আজকের এই হামলায় নিহতদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেরমিও ছিলেন।
খাদেরমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শীর্ষ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘ইরানের নেতারা এখন নিজেদের লক্ষ্যবস্তু মনে করছেন। আমরা একে একে তাদের খুঁজে বের করব।’
এ ছাড়াও তেহরানের দক্ষিণ-পশ্চিমে এসলামশাহর এলাকায় একটি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি কোম শহরের একটি আবাসিক এলাকায় হামলায় আরও অন্তত ৫ জন নিহত হয়েছেন। অন্যান্য শহরে হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় দৈনিক ডেইলি ইরান।
তেহরানের একটি বাড়িতে বিমান হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
অন্যদিকে, এ ঘটনার পর ইরান উত্তর ইসরাইলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা হামলা চালালে একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরও দুজনের খোঁজে তল্লাশি চালানো হয়।
তেহরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ অব্যাহত রেখেছে। ফলে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি সক্রিয় করে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।
বর্তমানে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের নিয়মিত হামলা এবং হরমুজ প্রণালির ওপর তার নিয়ন্ত্রণ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, এই অস্থিতিশীল অবস্থার আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেলই পরিবাহিত হতো এই প্রণালি দিয়ে।
দেশের ভেতরে জ্বালানি তেলের ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় চাপের মুখে ট্রাম্প তেহরানকে আজ (সোমবার) রাত পর্যন্ত একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেন, যদি প্রণালি পুনরায় খোলার কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালাবেন এবং দেশটিকে ‘আদিম প্রস্তর যুগে’ ফিরিয়ে দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস—সবই একসঙ্গে, ইরানে।’ তিনি আরও যোগ করেন, যদি ইরান প্রণালি না খোলে, তাহলে তারা নরকে বসবাস করবে।’
মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা ব্যক্তিগত আলোচনার বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, সংঘাত থামানোর প্রচেষ্টায় মিসর, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার আহ্বান জানানো হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধের উপায় খোঁজার জন্যও সময় পাওয়া যাবে।
কর্মকর্তারা আরও জানান, রবিবার গভীর রাতে পাঠানো এই প্রস্তাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ১ হাজার ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, তবে কয়েকদিন ধরে সরকারিভাবে হালনাগাদ কোনো তথ্য দেওয়া হয়নি।
অন্যদিকে, লেবানন-এ স্থল অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে অভিযানে ১১ জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।
এছাড়া উপসাগরীয় আরব দেশগুলো ও অধিকৃত পশ্চিম তীরে দুই ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে ২৩ জন এবং যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৯ দিন আগে
যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক’ সাড়া দেওয়ার দাবি হামাসের
ইসরায়েলের সঙ্গে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে আরও আলোচনার প্রয়োজন বলে দাবি করেছে তারা। শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে হামাস এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিয়েছে কি না, হামাসের সর্বশেষ বিবৃতি থেকে তা স্পষ্ট নয়। যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এ বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে, হামাস বেশ কিছুদিন ধরে বলে আসছে, ২১ মাস ধরে চলা গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধের নিশ্চয়তা ছাড়া সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি নয় তারা।
আরও পড়ুন: গাজার জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলের ৫০০ পাউন্ডের বোমা হামলা
যুদ্ধ বন্ধে চেষ্টা চলছে
গত মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, ‘ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।’
তিনি হামাসকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান। অন্যথায়, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। এরপর, গতকাল (শুক্রবার) রাতে হামাস এক বিবৃতি দেয়, তারা মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে।
গোষ্ঠিটি আরও জানায়, যুদ্ধবিরতির বাস্তবায়নের কাঠামো নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত তারা। তবে, এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে হামাসের এক কর্মকর্তা বলেছেন, আলোচনা সফল হলে আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি শুরু হতে পারে। তবে কতজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে এবং যুদ্ধবিরতির সময় গাজায় কী পরিমাণ ত্রাণ প্রবেশ করবে, তা ঠিক করতে আলোচনা দরকার।
তিনি বলেন, হামাস জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজায় ত্রাণের পরিমাণ বাড়ানোর দাবি করেছে।
ওই কর্মকর্তা আরও জানান, যুদ্ধবিরতি শুরু হলে একই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনাও শুরু হবে। এ জন্য যুদ্ধবিরতির সময়সীমার ‘বেশি সময়’ প্রয়োজন হলেও ট্রাম্প তা বাড়ানোর নিশ্চয়তা দিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগের আলোচনাগুলো যুদ্ধের সমাপ্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মতবিরোধে ভেস্তে গেয়েছিল। নেতানিয়াহু যুদ্ধের প্রথম থেকেই বলে আসছে, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করে যুদ্ধ থামানো হবে না।’
আরও পড়ুন: গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল: দাবি ট্রাম্পের
এদিকে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাস ইতিবাচক মনোভাব’ দেখিয়েছে, এটি খুবই ভালো বিষয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে।
তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হতে পারে।
১৮ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, শুক্রবার মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আগে, শুক্রবার সকালে ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হন। এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ‘ক্ষুধাস্ত্র’ ব্যবহারের অভিযোগ উঠেছে।
ত্রাণকেন্দ্রগুলোতে অপেক্ষারত ক্ষুধার্ত ও যুদ্ধপীড়িত বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় হাসপাতালগুলোর বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, শুক্রবার সারাদিনে ত্রাণ নিতে গিয়ে অন্তত ২০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত এক মাসে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৬১৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগ নিহত হয়েছেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে।
আন্তর্জাতিক চাপের মুখে গত ২৬ মে থেকে ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচটি) নামে নতুন ত্রাণ বিতরণ কাঠামো চালু হয়েছে।
আরও পড়ুন: নিউইয়র্কের মেয়র নির্বাচন: মুসলমানদের মধ্যে আশা জাগাচ্ছেন মামদানি
বিতর্কিত এই ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক এক নিরাপত্তা কর্মী বিবিসিকে বলেছেন, ‘আমি দেখেছি যে আমার সহকর্মীরা একাধিকবার নিরস্ত্র ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এমনকি মেশিনগানের ব্যবহারও করতে দেখেছি। অথচ, তারা কোনো ধরনের হুমকি ছিলেন না।’
তিনি জানান, ‘একবার একটি নিরাপত্তা টাওয়ার থেকে একজন নিরাপত্তাকর্মী কয়েকজন নারী, শিশু ও বৃদ্ধ মানুষের ওপর মেশিনগান দিয়ে গুলি চালায়। যার কারণ তারা কেন্দ্র থেকে ফেরার সময় ধীরগতিতে হাঁটছিলেন!’
২৮৪ দিন আগে
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি তার সমর্থন ঘোষণা করেছেন। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
চুক্তি কার্যকর হওয়ার আগে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিয়ে সামরিক বাহিনী অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নোটিশ জারি করেছে। সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনারা প্রস্তাবিত চুক্তির মূল জায়গা লিতানি নদীর কাছে পর্যন্ত পৌঁছেছিল।
নেতানিয়াহু বলেছেন, তিনি তার মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করবেন। পরদিন ভোট হবে বলে আশা করা হচ্ছে। তবে যুদ্ধবিরতির শর্তাবলি অপ্রকাশিত রয়েছে। এই চুক্তি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযানকে প্রভাবিত করবে না।
আরও পড়ুন: নেতানিয়াহু ও হামাসের নিহত কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
চুক্তিতে দুই মাসের জন্য যুদ্ধ বন্ধের প্রস্তাব করা হয়েছে। এর ফলে হিজবুল্লাহকে দক্ষিণ লেবানন থেকে তার বাহিনী প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েলি সেনারা তাদের সীমান্তে পিছু হটবে। লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পর্যবেক্ষণে কাজ করবে।
বৈরুতে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে বেসামরিক লোকজন নিহত হয় এবং ব্যাপক লোকজনকে সরিয়ে নেওয়া হয়। হিজবুল্লাহ তাদের রকেট হামলা অব্যাহত রাখলে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বাজানো হয়।
হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে তাদের জবাব দেওয়ার অধিকারের ওপর জোর দিয়ে বাস্তবায়নে চ্যালেঞ্জের ওপর জোর দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকলে লেবাননে বিধ্বস্ত হতে পারে।
আরও পড়ুন: প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
৫০৪ দিন আগে