বিশৃঙ্খলা সৃষ্টিকারী
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিতে বাধা এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলার পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের জন্য শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা চায়। এসব নিশ্চিত করতে সরকারকে ধৈর্যসহকারে কাজ করার সুযোগ দিতে হবে।
‘একদিনে সকল সমস্যার সমাধান হবে না,’ উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন সেসব ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সংকট মোকাবিলা করতে হলে আমাদের ঐক্য ধারণ করতে হবে; ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবিলা করতে হবে। বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে কেউ কেউ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
৩ দিন আগে
তৌহিদি জনতাই না, বিশৃঙ্খলায় জড়িত সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে: উপদেষ্টা
বিশৃঙ্খলা সৃষ্টিকারী সব জনতাকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বিভিন্ন জনতা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করছে। এক্ষেত্রে শুধু তৌহিদি জনতা নয়, জনশৃঙ্খলা বিঘ্নকারী সব জনতাকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
আরও পড়ুন: জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে সবাই মিলে সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা বলেন, ‘আমাদের নদীপথ ও সমুদ্র উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কোস্ট গার্ডের, যা তারা খুব ভালোভাবে সম্পন্ন করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্তে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা দেখা যায়। কোস্ট গার্ড সেগুলো সফলতার সঙ্গে সমাধান করছে।
‘বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। এসব ক্ষেত্রেও কোস্ট গার্ড ভালো ভূমিকা রাখছে। কোস্ট গার্ড ও বিজিবির ঐকান্তিক প্রচেষ্টায় উপকূল এলাকা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে,’ বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না। কারণ ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যাবে না।’
‘তাই রোহিঙ্গারা যেনো জাতীয় পরিচয়পত্র না পায়; সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আর যারা ইতোমধ্যে পেয়েছে তাদের ব্যাপারে যাচাই-বাছাই করা হবে।’
আরও পড়ুন: রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি আমাদের বড় সমস্যা। এটি আমাদের সব ক্ষেত্রকে গ্রাস করে নিয়েছে। গত ছয় মাসে দুর্নীতির পরিমাণ অনেক কমেছে। তবে এটি এখনো সহনীয় পর্যায়ে আসেনি। দুর্নীতি যদি কমানো যায়, তাহলে সব সেক্টরে উন্নতি হবে।
এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক উপস্থিত ছিলেন।
৫৪৮ দিন আগে