আওয়ামীপন্থি
সুনামগঞ্জে আওয়ামীপন্থি ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেপ্তার ২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মিছিল, স্লোগানসহ ফুল দেওয়ার ঘটনায় সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থি ২৭ জন আইনজীবীর নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জন আসামি রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তাররা হলেন— মণীষ কান্তি দে (মিন্টু) ও অ্যাডভোকেট এম জিয়াউর রহমান শামীম। মণীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)। জিয়াউর রহমান শামীম জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।
মামলার এজহার থেকে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের করা মামলার বাদী সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনুরুল হক। এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই আইনজীবী এবং বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের সকালে শহরের স্মৃতিসৌধে মিছিল, স্লোগানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা-কর্মীরা। তারা মিছিল নিয়ে জেলা কালেক্টরেট এলাকায় স্মৃতিফলকে যান। সেখানে স্লোগান দিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মিছিলে ২৩ থেকে ৩০ জন আইনজীবী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দেন। পরে ওই স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওসি রতন শেখ বলেন, যারা স্মৃতিফলকে মিছিল করেছেন ও স্লোগান দিয়েছেন, মামলায় তাদের সবাইকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, এই সংগঠনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। তারা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন; মিছিলের ছবি, ভিডিও নিজেদের ফেসবুকে প্রচারও করেছেন। এটি তারা করতে পারেন না।
২ দিন আগে
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার নির্দেশ
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহকর্মী আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, আইনজীবী মোতাহার হোসেন সাজু।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। এর আগে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় গত ২২ এপ্রিল আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।
এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনে গত ২৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন।
একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন। সে অনুযায়ী আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬ আইনজীবী কারাগারে, ডিম নিক্ষেপ
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়।
পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়। পরে তারা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
৩১৫ দিন আগে