অর্ধগলিত মরদেহ
খিলক্ষেতে বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত থানাধীন লেকসিটি এলাকার একটি বাসা থেকে ফারুক কবির বাদল (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মর্গে পাঠানো হয়।
নিহত ফারুক কবির মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার টিভি মালদা এলাকার মৃত আব্দুর রশিদের সন্তান ছিলেন। বর্তমানে খিলক্ষেত লেকসিটি সুরভী ভবনে কনকর্ড ফ্লাট-১৫ নম্বর বাসায় তিনি একাই থাকতেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, আমরা খবর পেয়ে গতকাল (শনিবার) বিকেল ৪টার দিকে খিলক্ষেতে লেকসিটি সুরভী ভবনে কনকর্ড ১৫ নম্বর ফ্লাটের ড্রয়িং রুমে অর্ধগলিত অবস্থায় ফারুক কবিরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী ও এক মেয়ে আমেরিকায় থাকেন। তিনি ওই ফ্ল্যাটে একা একাই রান্নাবান্না করে খেতেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণেই কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। এই কারণে তার মরদেহ পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৬ দিন আগে
রাজধানীতে নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলী থানার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে কমিশনার মোড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত শারমিন আক্তার শেলী একজন নারী আনসার সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে, সেখানকার শাহ আলম হাওলাদারের মেয়ে ছিলেন। আগে তিনি জুরাইন এলাকার পূর্ব ধোলাইপাড়ে থাকতেন এবং বর্তমানে কদমতলীর ওই বাসায় ভাড়া থাকতেন।
এদিকে, বাসার মালিক আঞ্জুমান আরা ডলি জানান, প্রায় ছয় মাস আগে মো. মামুন নামের এক ব্যক্তি শেলীকে স্ত্রী পরিচয়ে কাবিননামা দেখিয়ে তার বাসাটি ভাড়া নেন। তিনি মূলত গ্রামের বাড়িতে থাকেন এবং দুই মাস পরপর এসে ভাড়া নিয়ে যান। তাই এ ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানতে পারেননি বলে জানান তিনি।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে কমিশনার রোডের ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলায় পৌঁছায় পুলিশ। এ সময় ফ্ল্যাটটির দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে দরজায় তালা দিয়ে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
১২ দিন আগে
খালে ভাসছিল নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি দ্রুত জীবননগর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১ সপ্তাহ পর খালে তার মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্বজনদের অভিযোগ, শিমুলকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে রাখা হয়েছে।
জীবননগর থানা পুলিশের ওসি সোলায়মান শেখ জানান, নিখোঁজ থাকার পর অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৮৪ দিন আগে
বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যার পর অর্ধগলিত মরদেহ ফেরত দিল বিএসএফ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার ৩দিন পর অর্ধগলিত মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) রাত ১০টার পর নিতপুর সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে নিতপুর সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন ইব্রাহিম।
আরও পড়ুন: তিন মাস পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
ঘটনার পর ভারতীয় সীমান্ত এলাকায় দিনভর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। যেহেতু ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে, সেহেতু বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পাতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়।
ইব্রাহিমকে গুলি করে হত্যার বিষয়টি জানতে বিএসএফ’র আগ্রাবাদ ক্যাম্পের কাছে জানতে চায় বিজিবি। কিন্তু তারা এই হত্যার বিষয়টি অস্বীকার করে। পরে চিঠি চালাচালির দুদিন পর এই হত্যার কথা স্বীকার করে এবং তিনদিন পর মরদেহ ফেরত দেয়।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বলেন, মরদেহ হস্তান্তরের সময় পোরশা থানা পুলিশ, বিজিবি, আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
৩০৭ দিন আগে