স্ট্যান্ড রিলিজ
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে তাকে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গত মঙ্গলবার নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ। ওই সভায় স্থানীয়রা অভিযোগ করেন, গত দুই বছরে খুলনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে এবং তাদের হাতে ৮৯ জন নিহত হয়েছেন। এছাড়া গুলি ও কুপিয়ে জখমের শতাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে লবণচরা থানা এলাকায়।
স্থানীয়রা আরও জানান, মহিরবাড়ি খালপাড় অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হলেও আতঙ্কের কারণে অনেকেই থানায় অভিযোগ করতে চান না। আবার পুলিশ একাধিক অভিযান চালালেও অপরাধীরা ধরা পড়ে না।
সভায় পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় কয়েকজন স্থানীয় অভিযোগ করেন, তথ্য দিলে তা পুলিশ থেকেই ফাঁস হয়ে যায়। তারা আগে পুলিশ কর্মকর্তাদের নিজেদের আচরণ ও কার্যক্রমে পরিবর্তন আনার পরামর্শ দেন।
এর জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম বলেন, ‘দারোগা বা ইনস্পেক্টরকে বলার পর কোনো তথ্য যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি ইনস্পেক্টরকে ঝুলায় দেব। আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলায় পিটাবো।’
এ ঘটনার পর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বক্তব্যে সর্বদা পেশাদারিত্ব, সংযম ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়।
বিবৃতিতে আরও বলা হয়, জনসম্মুখে প্রদত্ত যেকোনো বক্তব্য এমন হওয়া উচিত, যা বাহিনীর মর্যাদা, শৃঙ্খলা ও জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতে সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্য বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলেও আশা প্রকাশ করা হয়।
এছাড়া বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, পেশাদারত্ব ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
৬ দিন আগে
যৌন হয়রানির অভিযোগে নেত্রকোনায় সরকারি কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ
কলেজ ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগে নেত্রকোনা সমাজকল্যাণ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিব বদলি) করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে গত ২ আগস্ট সদর উপজেলার অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়।
সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক কাছে অভিযোগ জমা দেয়া হয়।
আরও পড়ুন: সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান স্ট্যান্ড রিলিজ
অভিযোগে বলা হয়, গত জুলাই মাসে ১২ জন শিক্ষার্থী ৬০কর্মদিবসের জন্য সমাজসেবা বিভাগের অধীনে প্রশিক্ষণার্থী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে আবদুল্লাহ আল মামুন তাদের নম্বর কম দেয়ার হুমকি দিয়ে যৌন হয়রানি করছিলেন।
রবিবার ইউএনবির প্রতিবেদকে সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
১৪১৯ দিন আগে
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান স্ট্যান্ড রিলিজ
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশের এসআই জখম
পুলিশ সদর দপ্তরের নির্দেশে ঢাকার সিআইডিতে তাকে যোগদান করতে বলা হয়। ওসি আসাদুজ্জামান পুলিশ সদর দপ্তরের আদেশ পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর বোরহানের কাছে দায়িত্ব বুঝিয়েও দিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ বাবার পিস্তলের গুলিতে ছেলের ‘আত্মহত্যা’
ইন্সপেক্টর বোরহান তাৎক্ষণিক বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা তিনি বলতে পারেননি।
আরও পড়ুন: সাতক্ষীরার যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিলেন মোদি
১৯১০ দিন আগে
মাদক পাচার: লালমনিরহাটে ১৪ কারারক্ষীকে বদলি
লালমনিরহাটে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে জেলা কারাগার হতে ১৪ জন কারারক্ষীকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে।
২১১০ দিন আগে
সরকার আইনের শাসনে দৃঢ়ভাবে বিশ্বাসী: কাদের
পিরোজপুর জেলা বিচারকের স্ট্যান্ড রিলিজকে (তাৎক্ষণিক বদলি) আইন মন্ত্রণালয়ের বিষয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী।
২৩০৪ দিন আগে