শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাত্র ছয় মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন, আমি স্বপ্নের মধ্যে থাকতে চাই না। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। তার সেই তীক্ষ্ণ দৃষ্টি থেকে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ হাতে নিয়েছি এবং শুরু করেছি। মাত্র ৬ মাস হয়েছে। সব কাজ শেষ হওয়া সম্ভব নয়। এটা বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসে মাথায় উনারা লং মার্চ করবেন। আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না।
তিনি আরও বলেন, সামাজিক কাজ করতে করতে মাদকমুক্তকরণ সম্ভব হবে। কারণ সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হলো মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি। ১৭ বছরের ট্রেন্ড প্রভাবশালী লোকগুলা এখনও কলকব্জা নাড়াচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সেক্রেটারি হারুনুর রশিদ, কৃষক দলের মোস্তাফিজুর রহমান সোহেলসহ আরও অনেকে।
১১ দিন আগে
শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানি সম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর শহিদ মিনারে ভাষা আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
পানি সম্পদমন্ত্রী বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সংসদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। সেখানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। ‘হ্যাঁ’ শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে।
মব সংস্কৃতির বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মব কালচার থেকে সরে আসা উচিত। মব মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে বাংলাদেশ গড়াতে বাধা হতে পারে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দেবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। তাই মব কালচার থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ আরও অনেকে।
২০৬ দিন আগে