পোড়া মরদেহ
গাজীপুরে সড়কের পাশে পড়েছিল যুবকের পোড়া মরদেহ
গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বৃন্দাবন এলাকায় বরমী-এমসি বাজার সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তারা জানান, নিহতের শরীর আগুনে পোড়া ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি এখানে এনে পুড়িয়ে ফেলে রেখে পালিয়ে গেছে।
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৬ দিন আগে