বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
১৯ মার্চ ও ২২ মার্চ খোলা থাকবে বিএমইউ-র বহির্বিভাগ
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার এবং ২২ মার্চ রবিবার খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসকের পরামর্শ-সেবা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে পরিচালককে (হাসপাতাল) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিএমইউ-র বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে। তবে ক্লাস, অফিস, বৈকালিক বিশেষায়িত চিকিৎসা পরামর্শ সেবা, সুপার স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসা পরামর্শ সেবা ও পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
ঈদের ছুটি শেষে মঙ্গলবার ২৪ মার্চ থেকে হাসপাতালের সব কার্যক্রম প্রচলিত নিয়মে শুরু হবে। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঈদুল ফিতর-পরবর্তী ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হবে।
১৬ ঘণ্টা আগে