টিংকু
যশোরে আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার
যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ টিংকুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
তিনি জানান, ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসে তিনি নাশকতার পরিকল্পনা করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে