আদ্ দ্বীন হাসপাতাল
আদ্ দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্ দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর জবাব অতিরঞ্জিত বলে সন্তুষ্ট নয় সরকার।
বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আদ্ দ্বীন হাসপাতালের লিখিত জবাবে প্রয়োজনীয় তথ্যের বাহিরে অনেক গল্প লিখেছে, যার বেশিরভাগ তথ্য ছিল অপ্রয়োজনীয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তী বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকার আদ্ দ্বীন হাসপাতালের বিষয়ে আগের অবস্থানেই আছে বলেও জানান তিনি।
রাজধানীর মগবাজারের আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে গত ২৭ মে ভোরে কয়েক ঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতকের মৃত্যু হলে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর।
পরবর্তীতে, ৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি।
২ ঘণ্টা আগে