রাষ্ট্রপতির কার্যালয়
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আর কৃষি মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, জন বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করা খান মো. নূরুল আমীনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে।
১ দিন আগে