যুক্তরাষ্ট্র সংবিধান দিবস
ঢাবিতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ২৫০ বছর উদযাপন
যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ২৫০ বছর উদযাপন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাবির সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অনুষ্ঠানে আইনমন্ত্রী ও সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার বক্তব্যে তুলে ধরেন, কীভাবে অব্যাহত বিতর্ক, ঐকমত্যে পৌঁছানোর নিরন্তর প্রচেষ্টা এবং ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানে নতুন সংশোধনী যুক্ত করার অধিকারের ওপর গুরুত্ব দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সংবিধান একটি দৃঢ় ও টেকসই ভিত্তি পেয়েছে, যা ২০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অনুপ্রাণিত করে আসছে।
সংবিধান দিবসে উপলক্ষে ঢাবির সিনেট হলে উন্মুক্ত অনুষ্ঠান, প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনীর আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে