মিছিলের প্রস্তুতি
সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পলাশডাঙ্গা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা গ্রামের নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের রাকিব শেখ (১৯), মুলিবাড়ি গ্রামের নাজমুল আকন্দ (১৯) ও শরিফুল ইসলাম (২০)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে থানায় নেওয়া হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৫ দিন আগে