কর্ণফুলী কমিউটার ট্রেন
কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত
কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়। এতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।
লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া এসব তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দ্রুত লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে তৎপরতা শুরু হবে।
তিনি আরও জানান, মূল লাইনটি ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় কোনো ট্রেনের শিডিউল বিপর্যস্ত হয়নি।
বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে মূল লাইন দ্রুত সচল করার চেষ্টা করে হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
১৫ ঘণ্টা আগে