তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট
ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক
সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টা ৫ মিনিটে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে যান। পরে তাকে আটক করা হয়।
আটক কামাল আহমেদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেকপোস্টে কামালকে আটকের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, কামালের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
৩ দিন আগে