বুড়ির বাঁধ
বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মানুষের ঢল
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া শুক নদীর বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছেন হাজারো মানুষ।
শীতের আগে বাঁধের পানি ছেড়ে মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়ার পর শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সেখানে মানুষের ঢল নামে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মাছ কম পাওয়ায় হতাশ অনেকে।
বুড়ির বাঁধের পাঁচটি জলকপাট শুক্রবার রাতে খুলে দেওয়া হয়। পানি কমে এলে ভোর থেকে আশপাশের কয়েক গ্রামের জেলে ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ মাছ ধরতে নামেন।
সরেজমিনে দেখা যায়, মাছ ধরতে গ্রাম ও শহর থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ—সব বয়সের মানুষ অংশ নেন এ উৎসবে। কেউ জাল, পলো ও টেঁটা নিয়ে মাছ ধরছেন, কেউবা কাদাপানিতে নেমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন।
মাছ শিকারে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ফিকা জাল, লাফি জাল, রিং জাল, চটকা জালসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম দেখা যায়।
২ দিন আগে