কার্য উপদেষ্টা কমিটি
সংসদের চতুর্থ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বর্তমান ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। আগের অধিবেশন মুলতবি হওয়ার ৬০ দিন পর এ অধিবেশন বসছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
২৫ মিনিট আগে