অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাতের সুযোগ পান তারা।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এসব তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
৮ ঘণ্টা আগে