সংসদীয় দল
সহিংসতার মধ্যে বিএনপির সংসদীয় দলের বৈঠক
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের মধ্যে জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেছে বিএনপির সংসদীয় দল।
ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিন বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
বিএনপির কয়েকজন সংসদ সদস্য ইউএনবিকে জানান, গোপালগঞ্জসহ দেশের আরও কয়েকটি স্থানে সাম্প্রতিক সহিংসতা এবং এ বিষয়ে দলের পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
সংসদে দলের কার্যক্রম ও অন্যান্য বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
২ দিন আগে