ক্রীড়াসামগ্রী
জন্মদিনে শিশু-কিশোরদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজের জন্মদিনে একদল শিশু-কিশোরকে ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের খোঁজখবরও নেন।
রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন হলেও আজ তিনি শিশু-কিশোরদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন। তাদের খোঁজখবরও নিয়েছেন।’
তিনি আরও জানান, উপহার দেওয়া ক্রীড়াসামগ্রীর মধ্যে ছিল ফুটবল, বাস্কেটবল ও জাল।
এ সময় তারেক রহমান শিশুদের একসঙ্গে খেলাধুলা করতে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত শিশু-কিশোররা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
তারা সমস্বরে বলে, ‘আঙ্কেল, শুভ জন্মদিন।’
জবাবে প্রধানমন্ত্রী হেসে তাদের ধন্যবাদ জানান।
এছাড়া বৃষ্টিতে ভিজতে নিষেধ করে তিনি বলেন, এতে তাদের ঠান্ডা লাগতে পারে।
এরপর ‘আসসালামু আলাইকুম’ বলে শিশুদের কাছ থেকে বিদায় নেন প্রধানমন্ত্রী।
শিশুরাও ‘আসসালামু আলাইকুম, আঙ্কেল’ বলে জবাব দেয়।
১ দিন আগে